আফগানিস্তানে পুলিশ ফাঁড়িতে হামলায় নিহত ১৭
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় গজনি প্রদেশে এ হামলার দায় স্বীকার করেছে তালেবানরা।নিহতদের ১১ জনই পুলিশ কর্মকর্তা।তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে।
আফগানিস্তানের পূর্বঞ্চলীয় গজনি প্রদেশের একটি পুলিশ ফাঁড়িতে জঙ্গি হামলায় বুধবার ১৭ জন নিহত হয়েছে।তালেবানরা এ হামলার দায় স্বীকার করেছে।
নিহতদের ১১ জনই পুলিশ কর্মকর্তা। ঘুমন্ত অবস্থায় তাদেরকে গুলি করে হত্যা করে হামলাকারীরা।প্রাদেশিক গভর্নর মুসা খান আকবরজাদা একথা জানান।
হামলা ঠেকাতে ব্যর্থতার জন্য ঘটনাস্থল থেকে দুজন গার্ডকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনাটি তদন্ত করতে গজনির পুলিশ প্রধানকে ওই এলাকায় পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
এ ঘটনার পাশাপাশি একই দিনে কাবুলে সেনা কর্মকর্তাদের বহনকারী একটি বাসের কাছে আত্মঘাতী বোমা হামলা হয়েছে।এতে ৬ জন আহত হয়।
