২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্কারে সেরা চলচ্চিত্র ‘আরগো’

৮৫তম অস্কারে সেরা চলচ্চিত্রের পুরস্কার জয় করেছে আরগো। এটি পরিচালনা করেছেন অভিনেতা-পরিচালক বেন অ্যাফ্লেক।

রয়টার্স

সূত্র:

রয়টার্স

Published : 25 Feb 2013, 05:22 AM

Updated : 25 Apr 2022, 06:25 PM

হোয়াইট হাউজ থেকে অনলাইনে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মিশেল ওবামা এবারের সেরা চলচ্চিত্র হিসেবে আরগো’র নাম ঘোষণা করেন।

রোববার সন্ধ্যায় জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে অস্কারের পুরস্কারজয়ীদের নাম ঘোষণা করা হয়।

এবারের আসরে সেরা অভিনেতার পুরস্কার জয় করেন ড্যানিয়েল ডে লুইস। লিংকন চলচ্চিত্রে অভিনয়ের সুবাদে তিনি এই পুরস্কার জয় করেন।

সিলভার লাইনিংস প্লেবুক চলচ্চিত্রে অভিনয়ের সুবাদে সেরা অভিনেত্রীর পুরস্কার জয় করেন জেনিফার লরেন্স।

সেরা পরিচালক নির্বাচিত হন অ্যাং লি। লাইফ অব পাই চলচ্চিত্র পরিচালনার জন্য তিনি এই পুরস্কার জয় করেন।

আনচেইনড চলচ্চিত্রে অভিনয় করে সেরা পার্শ্বঅভিনেতার পুরস্কার জয় করেন ক্রিস্টোফ ওয়াল্টজ ডিয়াগো।

আর লা মিজারেবল চলচ্চিত্রে অভিনয় করে সেরা পার্শ্বঅভিনেত্রীর পুরস্কার পেয়েছেন আনা হ্যাথওয়ে।

শ্রেষ্ঠ অ্যানিমেটেড ফিচার ফিল্মের পুরস্কার পেয়েছেন ব্রেভ মার্ক অ্যান্ড্রুজ, লাইফ অব পাই-এর জন্য সেরা সিনেমাটোগ্রাফারের পুরস্কার পান ক্লডিও মিরান্ডা।

বিদেশি ভাষার শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার জয় করে অস্ট্রিয়ার আমুর।