ঘোড়ার মাংস গরিবদের বিলানোর পরামর্শ
জার্মানির ক্ষমতাসীন দল সিডিইউ পার্টির বিশিষ্ট সদস্য হার্টউইং ফিশার গরুর মাংসের লেবেল লাগানো প্যাকেটে বিক্রিত ঘোড়ার মাংস গরিবদের মধ্যে বিলিয়ে দেয়ার প্রস্তব দিয়েছেন।
এতে সায় দিয়েছেন জার্মানির উন্নয়নমন্ত্রী দ্রিক নেইবেলসহ আরো অনেকেই।
মাংসের মতো একটি দামী এবং ভাল খাবার ফেলে নষ্ট না করে বিশ্বের কোটি কোটি গরিব এবং ক্ষুধার্থ মানুষের মাঝে তা বিলিয়ে দিয়ে এ সদ্ব্যবহার করার পক্ষে মত দেন নেইবেল।
এমনকি জার্মানিতেও অনেক মানুষের খাবার কিনে খাওয়া আর্থিক সঙ্গতি তেমন নেই উল্লেখ করে তিনি বলেন, জার্মানিতেও খাবার ফেলে দেয়া ঠিক না।
কিন্তু বিরোধীরা কেলেঙ্কারি হওয়া এই ঘোড়ার মাংস গরিব মানুষকে বিলানো ‘অপমানজনক’ আখ্যা দিয়ে এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।
তবে খবারের সদ্ব্যাহারের কথা মাথায় রেখে প্রস্তাবটি বিবেচনা করে দেখা যেতে পারে বলে মত দিয়েছেন জার্মানির একটি চার্চের ধর্মগুরু।
নিজেদেরকে সব দিক থেকে নির্ভেজাল এবং খাঁটি দাবি করে আসা ইউরোপজুড়ে চলছে গরুর বদলে ঘোড়ার মাংস বিক্রির এ কেলেঙ্কারি।
বিভিন্ন প্রতিষ্ঠানে মাংস পরীক্ষায় গরুর গোশতে ঘোড়ার ডিএনএ পাওয়া যাওয়ায় গরুর গোশতের সব খাদ্যপন্য সরিয়ে নেয়া হচ্ছে।
ইতালির একটি কোম্পানি থেকে আটক ৬ টন গরুর মাংসে ঘোড়ার ডিএনএ ধরা পড়েছে। সর্বশেষ নেসলের পন্যের মাংসে এ ভেজাল ধরা পড়ে।
নেসলে অবশ্য বলছে, জার্মান সরবরাহকারী প্রতিষ্ঠান থেকে পাঠানো খাদ্যে এ সমস্যা ধরা পড়েছে।
ওদিকে, জার্মানির দুটো কোম্পানির বিরুদ্ধেও ঘোড়ার মাংস দিয়ে খাবার তৈরির অভিযোগ উঠেছে। দুটো কোম্পানিই এর জন্য তাদের দেশের খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠানকে দোষারোপ করেছে।
গত শুক্রবার জার্মানির ভোক্তা বিষয়ক মন্ত্রণালয়ও ৬৭ থেকে ৮৩০ টি খাদ্যদ্রব্যে ঘোড়ার ডিএনএ পাওয়া কথা ঘোষণা করে।
এর পরদিনই ঘোড়ার মাংসের এ খাবার গরিবদেরকে বিলিয়ে দেয়ার পরমর্শ দেন ক্ষমতাসীন সিডিইউ পার্টির প্রভাবশালী সদস্য হার্টউইং।
