২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলায় বিদ্রোহী কমান্ডার আহত

সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে প্রধান বিদ্রোহী বাহিনীর কমান্ড সেন্টারে বুধবার ক্ষেপণাস্ত্র হামলায় বিদ্রোহী কমান্ডার আহত হয়েছেন বলে জানিয়েছে আন্দোলনকর্মীরা।

রয়টার্স

.

রয়টার্স

Published : 20 Feb 2013, 12:12 PM

Updated : 23 Aug 2022, 10:14 AM

দামেস্কে লড়াইয়ের অগ্রভাগে থাকা লিওয়া আল-ইসলাম ব্রিগেডের ওপর এ হামলা প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার বিদ্রোহীদের প্রচেষ্টায় একটি বড় ধাক্কা।

বিদ্রোহী বাহিনীর মুখপাত্র লিওয়া আল-ইসলাম ব্রিগেডের প্রতিষ্ঠাতা শেখ জাহরান আল্লৌউস আহত হয়েছেন। এ ব্যাপারে মুখপাত্র বিস্তারিত আর কিছু জানান নি।জাহরানের শারিরীক অবস্থা সম্পর্কে কোনো কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি।

আন্দোলনকর্মীরা জানিয়েছে, বুধবার সকালের দিকে দামেস্কের উত্তরাঞ্চলীয় শহরতলী দৌমায় রকেট হামলা হয়। এটি খুব সম্ভবত স্কাড-জাতীয় একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।এটির আঘাতে এলাকাটি ধ্বংস হয়ে যায় এবং অন্যান্য যোদ্ধারা হতাহত হয়।

লিওয়া আল ইসলামের এক বিদ্রোহী কমান্ডার বলেছেন, জাহরান মারা গেলে তা হবে দলটির জন্য এক অপূরণীয় ক্ষতি।সিরিয়ার স্থলযুদ্ধে এ বিদ্রোহী দলটিই সবচেয়ে প্রভাবশালী। আর এর কমান্ডার জাহরান হচ্ছেন দলটির মূল চালিকাশক্তি।