২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৭ লাখ ২০ হাজার গাড়ি ফিরিয়ে নিচ্ছে বিএমডব্লিউ

বৈদ্যুতিক ব্যবস্থায় সমস্যা ধরা পড়ায় ৭ লাখ ২০ হাজার গাড়ি ফিরিয়ে নিচ্ছে জার্মান গাড়ি নির্মাতা কোম্পানি বিএমডব্লিউ। এই সমস্যার কারণে চলমান অবস্থায় গাড়ি অপ্রত্যাশিতভাবে বন্ধ হয়ে যেতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

সূত্র: বিবিসি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2013, 09:25 AM

Updated : 23 Aug 2022, 10:14 AM

কোম্পানিটি জানিয়েছে, এই সমস্যার কারণে কানাডায় একটি বিএমডব্লিউ গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে, তবে কেউ আঘাত পায়নি।

তাদের সিরিজ-১, সিরিজ-৩ ও জেডফোর স্পোর্টস কারে এ সমস্যা ধরা পড়েছে বলে জানিয়েছে বিএমডব্লিউ।

এই কারণে যুক্তরাষ্ট্র থেকে ৫ লাখ ৫ হাজার, কানাডা থেকে ৬৫ হাজার, জাপান থেকে এক লাখ এবং দক্ষিণ আফ্রিকা থেকে ৫০ হাজার গাড়ি ফিরিয়ে নেওয়া হচ্ছে।

ইউরোপে বাজারজাত করা গাড়িতে এ সমস্যা ধরা পড়েনি বলে জানিয়েছে কোম্পানিটি।