২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত-যুক্তরাজ্য অংশীদারিত্বের অঙ্গীকার

ভারতে তিনদিনের সফরকালে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন একবিংশ শতাব্দীতে ভারতের সঙ্গে অন্যতম অংশীদারিত্বের সম্পর্ক গড়ার অঙ্গীকার করেছেন।

রয়টার্স

.

রয়টার্স

Published : 18 Feb 2013, 12:52 PM

Updated : 25 Apr 2022, 06:23 PM

এ সফরে প্রধানত গুরুত্ব পাচ্ছে বাণিজ্যিক দিকটি। ক্যামেরন ইতোমধ্যেই ভারতীয় ব্যবসায়ীদের জন্য যুক্তরাজ্যের ভিসা প্রক্রিয়া আরো বেশি সহজ করার ইঙ্গিত দিয়েছেন।

মুম্বাইয়ে বিশ্বের অন্যতম বাণিজ্যিক প্রতিষ্ঠান ইউনিলিভারের মুম্বাই সদরদপ্তরে এক প্রশ্নোত্তর পর্বে ক্যামেরন বলেন, “ভারতের উত্থান ঘটে দেশটি এ শতাব্দীতে একটি গুরুত্বপূর্ণ শক্তি হয়ে উঠছে। সব ক্ষেত্রে ভারতের অবিশ্বাস্য উন্নয়ন ঘটছে।”

“ব্রিটেন আপনাদের অংশীদার হতে চায়। আমরা এ ধরনের অংশীদারিত্ব শুরুর পর্যায়ে রয়েছি এবং তা গড়ে তোলা যেতে পারে।” অংশীদারিত্বের এ সম্পর্ক যুক্তরাজ্য গড়ে তুলতে প্রস্তুত বলে জানান ক্যামেরন।

ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসাবে ক্যামেরন দ্বিতীয়বারের মতো ভারত সফর করছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট সম্প্রতি বাণিজ্যিক বিষয় নিয়ে ভারত সফর করে যাওয়ার দিনকয়েক পরই ক্যামেরন এ সফরে গেলেন।