২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাপল, মাইক্রোসফট ও অ্যাডোবিকে অস্ট্রেলিয়ায় তলব

অস্ট্রেলিয়ার পার্লামেন্ট যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি বিয়ষক প্রতিষ্ঠান অ্যাপল, মাইক্রোসফট ও অ্যাডোবিকে তাদের পণ্যের মূল্যের বিষয়ে জবাব দিতে উপস্থিত হতে বলেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2013, 07:30 AM

Updated : 23 Aug 2022, 10:11 AM

২০১২ সালের জুলাই মাসে দেশটির পার্লামেন্টের একটি কমিটি দেখতে পায় যে, কিছু কিছু পণ্যের মূল্য বিশ্বের অন্যান্য স্থানের তুলনায় অস্ট্রেলিয়ায় অনেক বেশি।

দেশটির ভোক্তা সংস্থা প্রায়ই অভিযোগ করে, অস্ট্রেলিয়ানদের বেশি মূল্যে পণ্য কিনতে হচ্ছে।

ওই প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠানগুলো এরআগে এই অভিযোগের বিষয়ে পণ্যমূল্য বিষয়ক অস্ট্রেলীয় পার্লামেন্টের কমিটি বরাবর লিখিত জবাব দিলেও স্বশরীরে কোনো প্রতিনিধিকে পাঠাতে অস্বীকৃতি জানায় বলে বিবিসি জানিয়েছে।

চলতি বছরের ২২শে মার্চ-এর মধ্যে তাদের আবারও ওই কমিটির কাছে উপস্থিত হওয়ার জন্য বলেছে অস্ট্রেলীয় পার্লামেন্ট।

অস্ট্রেলীয় পার্লামেন্টের সদস্য ইডি হুইচের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম জানায়, বেশকিছু পণ্যের দাম যুক্তরাষ্ট্রের তুলনায় অস্ট্রেলিয়ায় ৬০ শতাংশ বেশি।

হুইচ বলেন, ‘বিশ্বব্যাপী আইটি ব্যবসার প্রসার ও ব্যবহার বেড়ে যাওয়ায় হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মূল্য বাণিজ্যিক ও অর্থনৈতিক ক্ষেত্রে গুরুতর ভূমিকা রাখতে পারে।’