২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘হিলারিই সবচেয়ে জনপ্রিয়’

যুক্তরাষ্ট্রের সদ্যবিদায়ী পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন দেশটির সবচেয়ে জনপ্রিয় রাজনীতিক বলে এক জরিপে উঠে এসেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2013, 07:52 AM

Updated : 23 Aug 2022, 10:10 AM

বিস্ময়করভাবেই তিনি মার্কিন ডেমক্রেট প্রেসিডেন্ট বারাক ওবামা ও ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনকে জনপ্রিয়তায় ছাড়িয়ে গেছেন।

যুক্তরাষ্ট্রজুড়ে এক জনমত জরিপে দেখা যায়, ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ৬১ শতাংশ ভোটার হিলারিকেই দেখতে চান।

আর ৩৪ শতাংশ ভোটার এ ব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

যুক্তরাষ্ট্রের কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয় শুক্রবার এই জরিপের ফলাফল প্রকাশ করে।

মাত্র একসপ্তা আগে হিলারি ক্লিনটন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান।

৬৫ বছর বয়সী হিলারি মন্ত্রিত্ব ত্যাগ করার আগে আর রাজনীতিতে না ফেরার আভাস দিলেও তার প্রত্যাবর্তনের নিয়ে আশা শেষ হয়ে যায়নি।