ইরাকে বোমা বিস্ফোরণে নিহত ৩৪
ইরাকে শিয়া মুসলিমদের লক্ষ্য করে ধারাবাহিক গাড়িবোমা হামলায় অন্তত ৩৪ জন নিহত হয়েছে বলে পুলিশ ও হাসপাতাল সূত্রগুলো জানিয়েছে।
শুক্রবার এসব হামলা চালানো হয়েছে।
কাদিমিয়া জেলায় একটি পাখির বাজারে গাড়িবোমা বিস্ফোরণে ১৬ জন নিহত ও ৪৪ জন আহত হয়। এর প্রায় এক মিনিটের মধ্যেই ১শ’ মিটার দূরে আরেকটি গাড়িবোমার বিস্ফোরণ ঘটে।
বাগদাদের ১শ’ কিলোমিটার দক্ষিণে শিয়া অধ্যুষিত হিলা শহরের একটি কাঁচাবাজারে জোড়া গাড়িবোমা হামলায় আরো ১৫ জন নিহত হয়।
এছাড়া কারবালা শহরে দাঁড়িয়ে থাকা অপর গাড়িবোমা হামলায় তিনজন নিহত হন বলে পুলিশ জানিয়েছে।
ইরাকের শিয়া, সুন্নি ও কুর্দিদের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এসব হামলা চালানো হলো।আগামী এপ্রিলে ওই অঞ্চলে নির্বাচন হওয়ার কথা রয়েছে।
