২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালিতে প্রথম আত্মঘাতী হামলা

মালির উত্তরাঞ্চলীয় গাও শহরে আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে এক হামলাকারী। দেশটিতে এটিই প্রথম আত্মঘাতী হামলা বলে জানিয়েছে সামরিক কয়েকটি সূত্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2013, 10:21 AM

Updated : 25 Apr 2022, 06:21 PM

মালিতে প্রথম আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে। দেশটির উত্তরাঞ্চলীয় গাও শহরে এক হামলাকারী বোমা বিস্ফোরণ ঘটায় বলে জানিয়েছে কয়েকটি সামরিক সূত্র।

মালির এক কর্মকর্তা এএফপি বার্তা সংস্থাকে বলেন, হামলাকারী একটি মোটরসাইকেলে করে একটি সেনাদলের সামনে এগিয়ে গিয়ে বিস্ফোরক বেল্টের বিস্ফোরণ ঘটায়।

মালির উত্তরাঞ্চলের সবচেয়ে জনবহুল শহর গাও। ইসলামপন্থি জঙ্গিরা গত বছর শহরটি দখল করে। জানুয়ারিতে ফরাসি সেনারা অভিযান চালিয়ে তাদেরকে সেখান থেকে উৎখাত করে।