মুম্বাইয়ে সেতু ধসে নিহত ৩
ভারতের মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরের নিকটবর্তী নির্মাণাধীন একটি সেতুর কিছু অংশ ভেঙ্গে পড়ে অন্ততপক্ষে ৩ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে ৭ জন।
বুধবার রাতে এই ঘটনা ঘটে বলে এনডিটিভির খবরে বলা হয়েছে। এই সেতু নির্মাণের সঙ্গে জড়িত ঠিকাদার, ইঞ্জিনিয়ার এবং অন্যান্য কর্মকর্তার বিরুদ্ধে অবহেলা ও গুরুতর আঘাত হানার অভিযোগে মামলা করেছে পুলিশ।
অগ্নিনির্বাপক কর্মীরা রাতভর উদ্ধার তৎপরতা অব্যাহত রাখে।
আহতদের কপার ও ভিএন দেশাই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
