২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলি পর্যটকদের হত্যায় হিজবুল্লাকে দায়ী করেছে বুলগেরিয়া

২০১২ সালে বছর বুলগেরিয়ার কৃষ্ণ সাগর তীরের অবকাশযাপন কেন্দ্র বুরগাসে বোমা হামলা চালিয়ে পাঁচ ইসরায়েলি পর্যটককে হত্যার জন্য লেবাননের শিয়া রাজনৈতিক দল হিজবুল্লাকে দায়ী করেছে বুলগেরিয়া।

রয়টার্স

.

রয়টার্স

Published : 06 Feb 2013, 09:05 AM

Updated : 23 Aug 2022, 10:10 AM

মঙ্গলবার ওই হামলার তদন্ত নিয়ে এক বৈঠকের পর এ কথা জানান বুলগেরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সেভেতান সেভেনাতভ।

এই অভিযোগের দায়ে যুক্তরাষ্ট্রের মতো ইউরোপীয় ইউনিয়নও হিজবুল্লাকে সন্ত্রাসী সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত করতে পারে।

হামলার সঙ্গে তিন ব্যক্তি জড়িত ছিলেন বলে সেভেতানভ জানিয়েছেন। এদের মধ্যে দুজনের অস্ট্রেলিয়ার ও কানাডার বৈধ পাসপোর্ট ছিল।

এর আগে তদন্ত বিষয়ে বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় জাতীয় নিরপত্তা কাউন্সিলের সঙ্গে বৈঠক করেন সেভেতানভ।

তিনি বলেন, “দুই সন্দেহভাজনের সঙ্গে হিজবুল্লার যোগাযোগ ও অার্থিক সমর্থন দেওয়ার তথ্যপ্রমাণ পাওয়া গেছে।”

“ভালোভাবে তদন্তের পর এটা পরিষ্কার হয়েছে যে ওই দুই ব্যক্তির প্রকৃত পরিচয় হচ্ছে তারা হিজবুল্লার সামরিক শাখার সদস্য,” বলেন তিনি।

ওই হামলার জন্য ইসরায়েল ইরান ও হিজবুল্লাকে দায়ী করেছিল। হামলায় পাঁচ ইসরায়েলি পর্যটক, তাদের বুলগেরীয় গাড়িচালক ও হামলাকারী নিজে নিহত হয়েছিল।

ইসরায়েলি ওই অভিযোগ অস্বীকার করেছিল ইরান।