২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে ঐতিহাসিক সফরে আহমাদিনেজাদ

১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর প্রথম ইরানি প্রেসিডেন্ট হিসাবে মঙ্গলবার এক সফরে মিশরে পৌঁছেছেন মাহমুদ আহমাদিনেজাদ।কায়রো বিমানবন্দরে নামার পর মিশরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি তাকে অভিনন্দন জানান।

রয়টার্স

.

রয়টার্স

Published : 05 Feb 2013, 01:32 PM

Updated : 23 Aug 2022, 10:09 AM

আহমাদিনেজাদকে লাল গালিচা সংবর্ধনা দেন বিমানবন্দরে উপস্থিত নোতারা।এ সময় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে হাসিমুখে করমর্দন করেন তিনি।

সফরকালে বুধবার অনুষ্ঠেয় ইসলামিক সম্মেলনে যোগ দেয়া ছাড়াও মিশরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে আহমাদিনেজাদের।

মিশরে হোসনি মুবারকের শাসনকালে ইরানের প্রেসিডেন্টের এ ধরনের সফর ছিল অচিন্তনীয়। সামরিক বাহিনী-সমর্থিত একনায়ক মুবারক ইসরায়েলের সঙ্গে শান্তিচুক্তি রক্ষা করে চলেছেন এবং কায়রোর সঙ্গে পশ্চিমের গভীর সম্পর্ক গড়ে তুলেছিলেন।

কিন্তু গত বছর জুনে মিশরে ইসলামপন্থি রাষ্ট্রপ্রধান মোহাম্মদ মুরসি নির্বাচিত হওয়ার পর দেশটির সঙ্গে ইরানের সম্পর্কোন্নতি ঘটছে।আহমাদিনেজাদের এ সফরে সে লক্ষণই স্পষ্ট হয়ে উঠেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

মিশরের বিমানবন্দরে নেমেই প্রেসিডেন্ট মুরসির সঙ্গে দুদেশের মধ্যকার সম্পর্ক আরো জোরদার করা এবং সামরিক হস্তক্ষেপ ছাড়াই সিরিয়া সঙ্কট সমাধানের উপায় নিয়ে আলোচনা করেছেন আহমাদিনেজাদ।

তাছাড়া এ সফরে ফিলিস্তিনিদের ব্যাপারে দু দেশের আরো একতাবদ্ধ অবস্থান নেয়ার চেষ্টা করাও আহমাদিনেজাদের আরেকটি লক্ষ্য।

এ ব্যাপারে সফরের আগেই বৈরুতেভিত্তিক টিভি চ্যানেল আল মায়াদিনে এক সাক্ষাৎকারে তিনি বলেন,“ফিলিস্তিন ইস্যুতে মিশর-ইরান এক অবস্থান নিলে এ অঞ্চলের ভৌগলিক রাজনীতি বদলে যাবে।”

মিশর সফরকালে গাজা সফরে যাওয়ারও ইচ্ছার কথা জানান আহমাদিনেজাদ।অনুমতি পেলে তিনি গাজায় লোকজনের সঙ্গে দেখা করতে যাবেন বলে জানান।