ইরাকে ফের বোমা হামলায় নিহত ১৯
ইরাকের রাজধানী বাগদাদের উত্তরে তাজি শহরে সোমবার বাসরকারপন্থি মিলিশিয়াদের ওপর আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছে এবং ৪০ জনের বেশি মানুষ আহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
নিহতদের বেশির ভাগই আল কায়েদার বিরুদ্ধে লড়াইরত শাহওয়া মিলিশিয়ার সদস্য।
ইরাকের উত্তরাঞ্চলীয় কিরকুকে পুলিশ সদরদপ্তরে আত্মঘাতী হামলায় অন্তত ৩৩ জন নিহত হওয়ার একদিন পরই এ হামলা হল।
সোমবার মিলিশিয়ারা মজুরি নিতে ভিড় জমালে আত্মঘাতী বোমা হামলাকারী ভিড়ের মধ্যে ঢুকে গিয়ে হামলাটি চালায় বলে ধারণা করা হচ্ছে।নিহতদের মধ্যে সেনা সদস্যও রয়েছে।
