নকলের দায়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ১২৫ শিক্ষার্থী বহিষ্কৃত
বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিশ্বপীঠ হিসেবে পরিচিত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অর্শতাধিক শিক্ষার্থীকে নকল করার অভিযোগে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।
নকলের ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্দে তদন্ত চলাকালে তাদের ওপর প্রাতিষ্ঠানিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে ই-মেইলের মাধ্যমে জানিয়েছেন হার্ভার্ড কলা ও বিজ্ঞান অনুষদের ডিন মাইকেল স্মিথ।
বিশ্ববিদ্যালয়টিতে রাজনীতি বিষয়ে একটি স্নাতক কোর্সের সমাপনী পরীক্ষায় এ ঘটনা ঘটে বলে শনিবার জানিয়েছে বিবিসি।
মাইকেল স্মিথ ই-মেইলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের সদস্য ও শিক্ষার্থীদের জানান, তদন্তের অধীনে থাকা ১২৫ জনের বেশি শিক্ষার্থীর বেশিরভাগকেই সাময়িকভাবে বিশ্ববিদ্যালয় ত্যাগ করার নির্দেশ দেয়া হয়েছে। অন্যরা বহিষ্কৃত হয়েছে।
সংশ্লিষ্ট ওই কোর্সটির অধীনে বাড়িতে বসে শিক্ষার্থীদের দেয়া একটি পরীক্ষার প্রায় সবগুলো খাতায় অভিন্ন উত্তর পান পরীক্ষক। এর পরপরই ওই কোর্সটিতে অংশ নেওয়া ২৭৯ শিক্ষার্থীর প্রায় সবার খাতা পুনর্মূল্যায়নের জন্য পাঠানো হয়।
অভিযুক্তদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াবিদদের কয়েকজনও রয়েছেন। এদের মধ্যে অন্তত দুজনকে তাদের দল থেকেও বহিষ্কার করা হয়েছে।
