২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতজুড়ে মুক্তি পাচ্ছে ‘বিশ্বরূপম’

 তামিলনাড়ুতে আইনি লড়াইয়ের মধ্যেই শুক্রবার ভারতজুড়ে মুক্তি পাচ্ছে খ্যাতিমান অভিনেতা-পরিচালক কমল হাসানের বিশাল বাজেটের চলচ্চিত্র ‘বিশ্বরূপম’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2013, 09:22 AM

Updated : 23 Aug 2022, 10:08 AM

কিছু মুসলিম সংগঠনের বিরোধিতার মুখে এই চলচ্চিত্রটি তামিলনাড়ুতে মুক্তি দেওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করে প্রাদেশিক সরকার।

মুসলিম সংগঠনগুলোর আশঙ্কা, এটি ধর্মীয় সম্প্রীতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

মুক্তি পাওয়ার ঠিক এক সপ্তা আগে প্রাদেশিক সরকার দুই সপ্তাহের জন্য চলচ্চিত্রটি তামিলনাড়ুতে প্রদর্শনীর ব্যাপারে স্থগিতাদেশ দেয়। সরকারের পক্ষ থেকে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সরকারের এই নির্দেশ বহাল থাকবে।

এ ব্যাপারে মাদ্রাজের উচ্চ আদালতের শরণাপন্ন হন কমল হাসান। কিন্তু আদালতও সরকারের সিদ্ধান্ত বহাল রাখে বলে এনডিটিভি জানিয়েছে।

তবে চলচ্চিত্রটি মুক্তির ব্যাপারে তামিলনাড়ুর জয়ললিতার সরকার কিছুটা নমনীয় হয়েছে বলে জানা গেছে। জয়ললিতা আভাস দিয়েছেন, যদি মুসলিম গোষ্ঠীগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে তাদের আপত্তি তুলে নেওয়া হয়ে তবে চলচ্চিত্রটি মুক্তি দেওয়া যেতে পারে।

এরআগে তামিলনাড়ু সরকারের উচ্চপর্যায়ের সূত্রে জানা গেছে, এই চলচ্চিত্রটি যেন কোনো প্রেক্ষাগৃহ আগাম বুকিং দিতে না পারে সেজন্য জেলা প্রশাসকদের মৌখিকভাবে নির্দেশ হয়।

কমল হাসানের এ যাবৎ সবচেয়ে ব্যয়বহুল ৯৫ কোটি রূপির চলচ্চিত্র ‘বিশ্বরূপম’ শুক্রবার শুধু তামিলনাড়ুতেই প্রায় ৫শ’ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু সরকারের এই নির্দেশনার ফলে তা স্থগিত হয়ে গেল।

কিন্তু চলচ্চিত্রটিতে মুসলিমদের বিরুদ্ধে কোনোকিছু দেখানো হয়নি বলে আবারো দাবি করেছেন কমল হাসান।
তিনি এনডিটিভিকে বলেন, ‘প্রকৃত বাস্তবতা হচ্ছে, এই চলচ্চিত্র দেখার পর মুসলিমরা এটি ভালবাসবে।’

‘বিশ্বরূপম’ ছবিতে কমল হাসানের বিপরীতে রয়েছেন শত্রুঘ্ন তনয়া সোনাক্ষী সিনহা।