চীনের হ্যাকারদের কবলে ‘ওয়াল স্ট্রিট জার্নাল’
এরআগে, নিউয়র্ক টাইমস একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে তারা অভিযোগ করে, চীনের হ্যাকাররা গত চারমাসে অবিরাম তাদের কম্পিউটার সিস্টেমে প্রবেশ করেছে।
যুক্তরাষ্ট্রের অন্যতম প্রভাবশালী পত্রিকা ওয়াল স্ট্রিট জার্নালের কম্পিউটার সিস্টেমে অনুপ্রবেশ করতে সক্ষম হয়েছে চীনের হ্যাকারা। যা যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকাগুলোর ওপর তাদের দ্বিতীয় আক্রমন।
পত্রিকাটির বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, চীনের ওপর প্রতিবেদনগুলো পর্যবেক্ষনের চেষ্টা চালিয়েছে হ্যাকাররা।
এরআগে, নিউয়র্ক টাইমস একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে তারা অভিযোগ করেছে যে চীনের হ্যাকাররা গত চারমাসে অবিরাম তাদের কম্পিউটার সিস্টেমে প্রবেশ করেছে।
চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিবাওয়ের পরিবার শ’ শ’ কোটি ডলারের সম্পদের পাহাড় গড়েছে এমন দাবি করে প্রতিবেদন তৈরির সমসাময়িক সময়েই এ হ্যাকিং এর ঘটনা ঘটেছে বলে জানিয়েছে টাইমস।
অবশ্য টাইমস এর অভিযোগ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, কোন অকাট্য প্রমাণ ছাড়া চীনের বিরুদ্ধে হ্যাকিং এর এরকম অভিযোগ দায়িত্বজ্ঞানহীন।
