২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চিলিতে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প

চিলির মধ্যউত্তরাঞ্চলে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ওই ভূমিকম্পের মিনিট খানেক পর নিজ ফ্লাটে এক নারী হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেছেন বলে জানা গেছে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 31 Jan 2013, 05:58 AM

Updated : 25 Apr 2022, 06:19 PM

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ও স্থানীয় কর্মকর্তারা বুধবারের ওই ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছে।

তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

দেশটির খনি শহর কপিয়াপোর ৬৩ মাইল দক্ষিণপশ্চিমাঞ্চলের ২৮ দশমিক ৪ মাইল গভীরে ছিল এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। স্থানটি রাজধানী সান্তিয়াগোর ৩৬৪ মাইল উত্তরে অবস্থিত।

কপিয়াপোর ৫০ বছর বয়সী এক নারী ভূমিকম্পের পর হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেছেন বলে চিলির ওনেমি ইমার্জেন্সি অফিস থেকে এই তথ্য জানানো হয়।

ভূমিকম্পটি মূলত দেশটির দক্ষিণাংশে বৃহৎ খনি অঞ্চলে আঘাত হানে। তবে এতে উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

চিলি বিশ্বের সর্ববৃহৎ তামা উৎপাদক রাষ্ট্র।

প্রায় তিন বছর আগে দেশটিতে ৮ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানলে শত শত মানুষ নিহত ও শত শত কোটি ডলার পরিমাণ ক্ষয়ক্ষতি হয়।