২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যারিজোনায় অস্ত্রধারীর গুলিতে নিহত ১

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় এক ব্যক্তির এলোপাতাড়ি গুলিতে অন্ততপক্ষে একজন নিহত ও দুইজন আহত হয়েছে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 31 Jan 2013, 04:50 AM

Updated : 23 Aug 2022, 10:08 AM

বুধবার সকালে স্থানীয় একটি ভবনে আইনি মধ্যস্থতার বিষয়ে একটি সভায় এই ঘটনা ঘটে বলে ফিনিক্সের পুলিশ সার্জেন্ট টমি থম্পসন জানিয়েছেন। তিনি বলেন, পুলিশ ৭০ বছর বয়সী সন্দেহভাজন বন্দুকধারীর খোঁজ করছে। তাকে ‘সশস্ত্র ও বিপজ্জনক’ বলে অভিহিত করেছেন তিনি।

ওই ব্যক্তির গুলিতে ৪৮ বছর বয়সী স্টিভ সিঙ্গার নামে এক ব্যক্তি নিহত হয়েছে। অপর আহত এক ব্যক্তির অবস্থা গুরুতর। তৃতীয় ৩২ বছর বয়সী আহত এক নারী এখন শঙ্কামুক্ত।

ওই ব্যক্তি আইনি সমঝোতা বিষয়ক বেশকিছু ঘটনার সঙ্গে জড়িত ছিলেন। সন্দেহভাজন অস্ত্রধারী সম্পর্ সংবাদ সম্মেলনে থম্পসন এসব কথা বলেন।
ওই অস্ত্রধারী ব্যক্তির নাম আর্ার ডগলাস হারমন।

খম্পসন জানান, “ওই বৈঠকের পর হারমন দুই ব্যক্তির সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। তখনই এক পর্যায়ে সে ওই দুই ব্যক্তিকে লক্ষ করে গুলি ছোঁড়ে।”

পুলিশ জানিয়েছে, তৃতীয় এক ব্যক্তিকে গুলি করে আহত করার পর অস্ত্রধারী ব্যক্তিটি ওই ভবন থেকে পালিয়ে যায়।

যুক্তরাষ্ট্রে আকস্মিক গোলাগুলির ঘটনা সাম্প্রতিক সময়ে ভয়াবহ রুপ নিয়েছে। ২০১২ সালের ডিসেম্বরে কানেকটিকাটের একটি স্কুলে এক বন্দুকধারীর গুলিতে ২০ শিশুসহ ২৬ জন নিহত হয়।

ওই ঘটনার পর যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় এবং অস্ত্র নিয়ন্ত্রণের ব্যাপারে তুমুল বিতর্র সৃষ্টি হয়। প্রেসিডেন্ট বারাক ওবামাও বিষয়টি গুরুত্ব দিয়ে গ্রহণ করেছেন এবং এ বিষয়ে কঠোর আইন প্রণয়নের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।