২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালিতে সেনা পাঠাবে যুক্তরাজ্য

মালিতে ইসলামি জঙ্গি বিরোধী অভিযানে ফরাসি নেতৃত্বাধীন বাহিনীর সহায়তায় মঙ্গলবার মালিসহ পশ্চিম আফ্রিকার অন্যান্য দেশে সেনা পাঠানোর প্রস্তাব দিয়েছে যুক্তরাজ্য।

রয়টার্স

.

রয়টার্স

Published : 29 Jan 2013, 02:34 PM

Updated : 25 Apr 2022, 06:19 PM

এর আওতায় আফ্রিকার সেনাদের জন্য দুটি প্রশিক্ষণ মিশনে যুক্তরাজ্য ২৪০ জন সেনা পাঠাবে।এর মধ্যে ইইউ মিশনের অংশ হিসাবে ৪০ সেনা যাবে মালিতে।আর ২শ’ সেনা যাবে পশ্চিম আফ্রিকার দেশগুলোতে।

এছাড়া, ফরাসি বাহিনীকে সহায়তা করার জন্য পাঠানো হতে পারে আরো ৭০ ব্রিটিশ সেনা।এ সমস্ত কার্যক্রমের মধ্যে রয়েছে আফ্রিকায় সেনা ও হাতিয়ার সরবরাহ করা এবং ফরাসি ও এর মিত্র বাহিনীর জন্য বিমানের জ্বালানি সরবরাহে সহায়তা করার মতো বিষয়গুলো।

তবে সেনারা যুদ্ধাভিযানে অংশ নেবে না বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের মুখপাত্র।

সেনা পাঠানোর পাশাপাশি মালিতে একটি ‘কম্বাইন্ড জয়েন্ট লজিস্টিক হেডকোয়ার্টারস’ স্থাপনেরও প্রস্তাব দিয়েছে ব্রিটেন। কিন্তু ফ্রান্স এ ধরনের স্থাপনার প্রয়োজন নেই বলেই মনে করছে।ফলে বিষয়টি পর্যালোচনাধীনে রাখা হবে বলে জানান তিনি।

আর পশ্চিম আফ্রিকার প্রশিক্ষণ মিশনে ২শ’ ব্রিটিশ সেনা পাঠানো হবে কিনা সে সিদ্ধান্ত নেয়া হবে আদ্দিস আবাবায় আফ্রিকান-ইউনিয়ন নেতৃত্বাধীন বৈঠক শেষে।এরই মধ্যে মালিতে সেনা পাঠানোর বিষয়টি নিয়ে ব্রাসেলসে আলোচনা চলছে।