২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পোস্টার-ব্যানারে নিজের ছবি ব্যবহারে মুলায়মের নিষেধ

ভারতের সমাজবাদী পার্টির প্রধান মুলায়ম সিং যাদব ব্যানার ও পোস্টারে তার ছবি ব্যবহার করা থেকে কর্মীদের বিরত থাকতে নির্দেশ দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2013, 09:16 AM

Updated : 25 Apr 2022, 06:19 PM

এখন থেকে তার ছবি ব্যবহারে দলের অনুমতি নিতে হবে বলে কর্মীদের বলে দিয়েছেন তিনি।

লক্ষ্নৌতে দলীয় কর্মীদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে মুলায়ম বলেন, ‘আপনাদের সবাইকে শৃঙ্খলা মান্য করতে হবে। ব্যানার ও পোস্টারে আমার ছবি ব্যবহারের যে চর্চা শুরু হয়েছে তা অবিলম্বে বন্ধ করতে হবে। অন্যথায় সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে দলে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। পার্টির পতাকা এবং স্টিকারও অপব্যবহার করা ঠিক নয়।’


ভাষণে তিনি আরো বলেন, ২০১৪ সালে লোকসভা নির্বাচনে কংগ্রেস কিংবা বিজেপি কোন দলই সংখ্যাগরিষ্ঠতা পাবে না।


তিনি দাবি করেন, তৃতীয় কোনো শক্তি বা জোট সংখ্যাগরিষ্ঠতা পাবে এবং পরবর্তী সরকার গঠন করবে।


তিনি রাজ্যের ৮০টি আসনের সবগুলোতে জয়ের লক্ষ্যে দলীয় নেতা-কর্মীদের কাজ করে যাওযার নির্দেশ দেন। পাশাপাশি বিরোধীদলের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ারও পরামর্শ দেন।