টিম্বাকটুর বিমানবন্দর ফরাসি-মালি সেনাদের দখলে
মালির উত্তরাঞ্চলে ইসলামপন্থি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে কয়েকটি শহর পুনর্দখলের পর টিম্বাকটুতে পৌঁছে সেখানকার বিমানবন্দর দখল করেছে ফ্রান্স ও মালির সেনারা।
শনিবার গাও শহর দখলের পর তারা নাইয়াফুনকে এলাকা পেরিয়ে রোববার টিম্বাকটুর প্রবেশপথে পৌঁছে।ঐতিহ্যবাহী ওই এলাকায় সরকারি নিয়ন্ত্রণ ফেরানোর চেষ্টা নেয় তারা।
টিম্বাকটুর প্রবেশপথে কোনো বাধা ছাড়াই পৌঁছে যায় সেনারা। এরপরা তারা বিমানবন্দর দখল করে। এলাকাটিতে এখনো লুকিয়ে থাকাবিদ্রোহীদের বিতাড়িত করার চেষ্টা চলছে।
টিম্বাকটুর পর মালির উত্তর পূর্বাঞ্চলের তৃতীয় আরেকটি শহর বিদ্রোহীদের দখলে আছে।
রোববার টিম্বাকটুতে প্রবেশের আগে সেনারা পর্যাপ্ত প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং কলাকৌশল ঠিক করে নিয়ে তবেই সেখানে অভিযান চালায়।
আফ্রিকান ইউনিয়নের নেতারা মালির ইসলামি জিহাদিদের বিরুদ্ধে লড়তে আরো সেনা পাঠানো নিয়ে আলাপ-আলোচনা চালানোর মধ্যে টিম্বাকটুতে সেনাদের অগ্রযাত্রার এ খবর এল।
ইসলামপন্থি বিদ্রোহীরা গত বছর মালির উত্তরাঞ্চল দখল করে নেয়। কিন্তু ফরাসি সেনারা গত মাসে বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান শুরু করলে তারা পিছু হটতে শুরু করে।
শনিবার বিদ্রোহীদের ওপর ফরাসি সেনারা অবিরাম বিমান হামলা চালিয়ে গাও শহর পুনরায় দখল করে। বেশির ভাগ বিদ্রোহীই মরুভূমিতে পালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
