২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে তালেবান-মিলিশিয়া লড়াইয়ে নিহত ৩১

পাকিস্তানে সরকার সমর্থক মিলিশিয়াদের সঙ্গে তালেবানের লড়াইয়ে অন্তত ৩১ জন নিহত হয়েছেন বলে উভয়পক্ষ থেকে পাওয়া তথ্যে জানা গেছে। মিলিশিয়াদের লক্ষ্য করে তালেবান হামলা শুরু করলে উভয়পক্ষের মধ্যে লড়াই শুরু হয়।

রয়টার্স

.

রয়টার্স

Published : 27 Jan 2013, 05:06 AM

Updated : 23 Aug 2022, 10:06 AM

শনিবার পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় স্বায়ত্ত্বশাসিত এলাকার ময়দান তিরাহে এ ঘটনা ঘটে। পেশোয়ার থেকে আফগানিস্তান যাওয়ার পথে পর্বতসঙ্কুল এ এলাকাটি পড়ে।

মর্টার ও রকেট চালিত গ্রেনেড নিক্ষেপের মধ্য দিয়ে প্রায় ৩শ’ তালেবান মধ্যরাতে হামলা শুরু করে বলে সরকার সমর্থক মিলিশিয়া গোষ্ঠি আনসার উল ইসলামের এক সদস্য জানান।

কয়েক ঘন্টার তীব্র লড়াইয়ের পর তালেবানদের হটিয়ে দেওয়া হয়েছে বলে তিনি দাবী করেন।

তিনি জানান, লড়াইয়ে তালেবান পক্ষের ১৫ জন নিহত হয়েছে ও ৮ জনকে বন্দী করা হয়েছে।

এছাড়া গোলগুলির মধ্যে পড়ে এক বয়স্ক বৃদ্ধাসহ ৩ গ্রামবাসীও নিহত হয়েছেন বলে তিনি জানান। অপরদিকে লড়াইয়ে আনসার উল ইসলামের ১৩ সদস্যকে হত্যা করার দাবী জানিয়েছেন এক তালেবান যোদ্ধা। ২০০৯ সালে থেকে পাকিস্তান সেনাবাহিনী ও সরকার সমর্থক মিলিশিয়া বাহিনীগুলো তালেবানকে হটিয়ে উত্তর-পশ্চিমাঞ্চলের স্বায়ত্ত্বশাসিত এলাকাগুলো পুনর্দখল করতে শুরু করে। তার আগে এসব এলাকায় পাকিস্তানি তালেবানের একচ্ছত্র আধিপত্য ছিল।