২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ু নিয়ন্ত্রণে গুণতে হবে ৭০ হাজার কোটি ডলার!

জলবায়ু পরিবর্তন রোধের লক্ষ্যে গ্রিন হাউজ গ্যাস নির্গমণ হ্রাসে বিশেষত, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা কমাতে বিশ্বকে প্রতিবছর ব্যয় করতে হবে অতিরিক্ত ৭০ হাজার কোটি ডলার।

রয়টার্স

.

রয়টার্স

Published : 23 Jan 2013, 05:09 PM

Updated : 23 Aug 2022, 10:05 AM

এ ব্যয়ভার কারা বহন করবে তা নিয়ে ইতোমধ্যেই বিভক্ত হয়ে পড়েছে বিশ্ব।

গ্রিন হাউজ গ্যাসের কারণে প্রতি বছর বিশ্বের তাপামাত্রা ক্রমাগত বাড়ছে, বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে এবং সমুদ্র তলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে।

সোমবার বিশ্ব অর্থনৈতিক ফোরাম (ডব্লিউইএফ) প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে একথা বলা হয়েছে।

ডব্লিউইএফ’র পক্ষে গবেষণাটি পরিচালনা করেছে ‘গ্রিন গ্রোথ অ্যাকশন অ্যালাইয়েন্স’ নামের একটি পরিবেশবাদী সংগঠন।

চলতি সপ্তাহেই সুইজারল্যান্ডের দাভোসে জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রণ বিষয়ক সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের সরকারি প্রতিনিধি ও ব্যবসায়ী নেতারা এক সম্মেলনে যোগ দেবেন।

কিন্তু তার আগেই আবহাওয়ার এই বিরূপতার জন্য দায়ী গ্রিনহাউজ গ্যাস নির্গমন কমানোর জন্য বিপুল ব্যয় কারা বহন করবে তা নিয়ে বিশ্বের দেশগুলো বিভক্ত হয়ে পড়েছে।

বিশ্বব্যাপী অর্থনৈতিক সঙ্কট শুরুর পর থেকে পশ্চিমা অর্থনীতিতে মন্দা দেখা দেয়ায় কার্বন নির্গমর্ণের হার কিছুটা হ্রাস পেয়েছে। তবে আর্থিক বিবেচনায় পরিবেশবান্ধব প্রযুক্তির দিকে ঝুঁকছে না পশ্চিমা দেশগুলো।

কিন্তু জলবায়ু পরিবর্তন ঠেকাতে এ প্রযুক্তি করায়ত্ব করা জরুরি। আর তা করতে গেলে
বিকল্প জ্বালানি এবং পরিবেশবান্ধব নির্মাণ শিল্প, শিল্পকারখানা ও যানবাহন তৈরিতে অতিরিক্ত অর্থ ব্যয়ের প্রয়োজন পড়বে বলে জানিয়েছে ‘গ্রিন গ্রোথ’।

বিকল্প জ্বালানির জন্য বায়ু, সৌরশক্তি ও জলবিদ্যুতের ওপর নির্ভর করতে হবে বলে জানিয়েছে সংস্থাটি। বাৎসরিক ৭০ হাজার কোটি ডলার খরচের আওতায় পড়বে এ সমস্ত জ্বালানি তৈরির ব্যয়।বাইলাইন: রয়টার্স