২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আত্মরক্ষায় নতুন কৌশল নিচ্ছে দিল্লির নারীরা

চলন্ত বাসে মেডিকেল ছাত্রীকে ধর্ষণের ঘটনার পর ভারতের রাজধানী নয়াদিল্লির নারীরা এখন নতুন রূপ নিয়েছে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 23 Jan 2013, 04:02 AM

Updated : 23 Aug 2022, 10:05 AM

আত্মরক্ষার নানা কৌশলের প্রশিক্ষণ নেয়াসহ নারীচালক দেখে ট্যাক্সিক্যাবে ওঠা এমনকি মরিচের গুঁড়ার স্প্রে সঙ্গে নিয়ে রাস্তায় বেরোচ্ছে তারা।আগেভাগে কর্মস্থলও ত্যাগ করছেন কেউ কেউ।

গত বছর ১৬ ডিসেম্বর সন্ধ্যায় সিনেমা দেখে ফেরার পথে দিল্লির একটি বাসে গণধর্ষণের শিকার হয় ২৩ বছর বয়সী সেই মেডিকেল ছাত্রী। কয়েকদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে পরে মারা যায় মেয়েটি।

এ ঘটনায় ভারতজুড়ে ব্যাপক জনরোষ সৃষ্টি হয়। সমাজের সর্বস্তরে নারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে চলে বিক্ষোভের পর বিক্ষোভ।

চাপের মুখে কর্তৃপক্ষ বেশকিছু পদক্ষেপ নিলেও অনেক নারীই এখনো নিরাপত্তাহীন বোধ করছে। তাছাড়া, ভারতের লিঙ্গ বৈষম্যপূর্ণ সমাজে তারা তাদের নিরাপত্তার নিশ্চয়তার ব্যপারে আস্থাও রাখতে পারছে না।

দক্ষিণ দিল্লির ছাত্রী সুনন্দা জালোত বলেন, “দিল্লি নারীদের জন্য নিরাপদ না।এটা আমরা সবাই বহুদিন ধরেই জানি।কিন্তু ১৬ ডিসেম্বরের ওই ঘটনা সবাইকে সজাগ করেছে।”

“এতে নিরাপত্তার ব্যাপারে নারীদের আস্থা আরো কমে গেছে। আমরা এমন নিরাপত্তাহীনতায় থাকতে চাই না। আমরা দিনে-রাতে যখন যেখানে ইচ্ছা সেখানে যেতে চাই।নিরাপদ বোধ করতে চাই।আর তাই নিজেদেরকে রক্ষার কৌশল জানতে হবে,” বলেন তিনি।

ভারতের নয়াদিল্লিতে ধর্ষণের ঘটনা ঘটে অন্য জায়গার তুলনায় বেশি।২০১২ সালে সেখানে ৭০৬ টি ধর্ষণের ঘটনা ঘটেছে। এ সংখ্যা আগের বছরের চেয়ে প্রায় ২৩ শতাংশ বেশি। আর যৌন নিপীড়ন ওই বছর ১১ শতাংশ বেড়ে দাঁড়ায় ৭২৭ এ।

১৬ ডিসেম্বরের পর থেকে অনেক বেশি হারে দিল্লির নারীরা আত্মরক্ষার নতুন কৌশল করায়ত্ব করতে শুরু করেছে বলে জানিয়েছে নারীদের আত্মরক্ষার কৌশল প্রশিক্ষণে নিয়োজিত বেসরকারি কোম্পানিগুলো।

এরকমই এক কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তা অঙ্কুর শর্মা বলেন, “ওই ঘটনার পর থেকে আত্মরক্ষার প্রশিক্ষণ ক্লাসে নারী ভর্তির হার লক্ষ্যণীয়ভাবে বেড়েছে…. প্রায় ৪০ শতাংশ।এদের বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে; যাদের বেশিরভাগই ছাত্রী কিংবা কর্মজীবী নারী।”