ফিলিপাইনে আদালতে গুলিবর্ষণ, নিহত ২
ফিলিপাইনের একটি আদালতে কানাডীয় এক নাগরিক গুলিবর্ষণ করেছে। এতে দুইজন নিহত ও অপর একজন আহত হয়েছে।
মঙ্গলবার সকালে ফিলিপাইনের সেবু শহরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি।
প্রকাশিত প্রতিবেদন সূত্রে জানা গেছে, প্রতিবেশীদের উত্যক্ত করার অভিযোগে আদালতে তার বিচার চলছিল।
গুলিবর্ষণে এক ডাক্তার ও এক আইনজীবী নিহত হয়েছেন এবং এক অভিযোগকারী আহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সূত্রে জানা গেছে।
পাল্টা গুলিবর্ষণে ৬৫ বছর বয়সী ওই কানাডীয় নাগরিক আহত হয়ে হাসপাতালে ভর্তি থাকাকালে মারা যান বলে খবর পাওয়া গেছে।
আঞ্চলিক পুলিশ প্রধান মার্শেলো গ্রাবো স্থানীয় রডিওকে বলেছেন, ওই অভিযুক্ত কিভাবে অস্ত্র সংগ্রহ করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/
