২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হিথ্রো বিমানবন্দরে প্রায় ১৩০ ফ্লাইট বাতিল

 লন্ডনের হিথ্রো বিমানবন্দরে তুষারপাতের কারণে সোমবার নতুন করে প্রায় ১৩০ টি ফ্লাইট বাতিল হয়েছে। রোববার একই কারণে ২৫০ টি ফ্লাইট বাতিলের পরদিন ফের ১০ শতাংশ ফ্লাইট বাতিলের এ খবর জানিয়েছে কর্তৃপক্ষ।

রয়টার্স

.

রয়টার্স

Published : 21 Jan 2013, 02:20 PM

Updated : 25 Apr 2022, 06:17 PM

যুক্তরাজ্যের আবহাওয়া দপ্তর জানিয়েছে, মঙ্গলবারও তুষারপাত অব্যাহত থাকবে।

“খারাপ আবহাওয়ায় চলাচলের জন্য অনেক বিমানবন্দরেই অতিরিক্ত রানওয়ে থাকে।কিন্তু হিথ্রো বিমানবন্দর পুরেটাই বিমান চলাচলের কাজে ব্যবহৃত হওয়ায় সেখানে অতিরিক্ত কোনো জায়গা নেই বলে বিলম্বিত ফ্লাইটগুলোর সময়সূচি নতুন করে নির্ধারণের সুযোগ নেই”, বলেছেন বিমানবন্দরের এক মুখপাত্র।

তাছাড়া, তুষার সরানোর গাড়িও অপ্রতুল, মাত্র ১৩০ টি হওয়ায় প্রতিকূল আবহাওয়া মোকবেলা করে বিমানসেবা দেয়া সম্ভব হচ্ছে না।

লন্ডনের দ্বিতীয় আরেকটি বিমানবন্দর গ্যাটউইক সোমবার সকালে যথারীতি খুললেও ইউরোপজুড়ে প্রতিকূল আবহাওয়ার কারণে সেখানেও ফ্লাইটে বিলম্ব এবং ফ্লাইট বাতিলের আশঙ্কা করা হচ্ছে।