২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাবুলে ত্রিমুখী আত্মঘাতী হামলা

আফগানিস্তানের রাজধানী কাবুলে ত্রিমুখী আত্মঘাতী হামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। কাবুলের পশ্চিমাংশে পার্লামেন্ট ভবনের কাছে ট্রাফিক পুলিশের সদরদপ্তরে এই হামলা চালানো হয়েছে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 21 Jan 2013, 04:00 AM

Updated : 23 Aug 2022, 10:04 AM

সোমবার ভোরে চালানো এই হামলায় অন্তত তিন আত্মঘাতী বোমাহামলাকারী ও একটি শক্তিশালী গাড়িবোমা ব্যবহার করা হয়েছে বলে পুলিশ কর্মর্তারা জানিয়েছেন।

এ সময় অন্তত এক হামলাকারীর সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয় বলে জানিয়েছেন ওই কর্মকর্তারা।

হামলার দায়িত্ব স্বীকার করেছে আফগান তালেবান।

গণমাধ্যমের কাছে পাঠানো এক বার্তায় তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, “আজ ভোর ৫টায় কয়েকজন মুজাহিদ যোদ্ধা আমেরিকানদের একটি প্রশিক্ষণ কেন্দ্রের কাছের একটি সরকারি ভবনে ঢুকে পড়েছে, সেখানে তীব্র লড়াই চলছে।” হামলায় কেউ হতাহত হয়েছে কিনা তা এখনো পরিষ্কার নয় বলে জানিয়েছেন কাবুল সিআইডি পুলিশের প্রধান মোহাম্মদ জহির। তিনি বলেন, “তিন আত্মঘাতী হামলা শুরু করার আধঘন্টা পর চতুর্থ আরেকজন একটি গাড়ি নিয়ে ওই দপ্তরে ঢুকে আরেকটি বোমার বিস্ফোরণ ঘটায়।” বুধবার কাবুলে আফগান গোয়েন্দা সদরদপ্তরে আত্মঘাতী হামলা চালিয়ে দুইজনকে হত্যা করার মাত্র চারদিন পর আবার রাজধানীর একটি গুরুত্বপূর্ণ সরকারি ভবনে হামলা চালালো তালেবান জঙ্গিরা ।