২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘হোমসে ১০৬ জনকে হত্যা করেছে আসাদ বাহিনী’

সিরিয়ার হোমসে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনীরা ১শ’র বেশি মানুষ হত্যা করেছে বলে জনিয়েছে একটি মানবাধিকার সংস্থা।

রয়টার্স

.

রয়টার্স

Published : 17 Jan 2013, 04:02 PM

Updated : 23 Aug 2022, 10:03 AM

দেশটির মধ্যাঞ্চলীয় এ শহরটির বাসাতিন আল-হাসায়িয়া এলাকায় মঙ্গলবার আসাদ-সমর্থক বাহিনী প্রায় ১০৬ জনকে পুড়িয়ে, গুলি করে বা ছুড়ির আঘাতে হত্যা করেছে বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।

বৃহস্পতিবার সংস্থাটি জানিয়েছে, এলাকাটিতে হামলা চালিয়ে অধিবাসীদের বাড়ি-ঘর জ্বালিয়ে দিয়েছে সরকারের অনুগত বাহিনী।

তবে সিরিয়ায় সংবাদমাধ্যমগুলোর ওপর বিধি-নিষেধ থাকায় রয়টার্স এ তথ্য নিরপেক্ষভাবে যাচাই করতে পারেনি। পর্যবেক্ষক সংস্থাটির প্রধান রামি আবদেলরহমান জানিয়েছেন, “একই পরিবারের ১৪ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে তিন শিশুও রয়েছে। এছাড়া “অন্য একটি পরিবারের ৩২ জনের সবাই নিহত হয়েছেন” বলে জানিয়েছেন তিনি। আবদেলরহমান বলেছেন, জাতিসংঘকে এ হত্যাযজ্ঞের তদন্ত করা উচিত। সিরিয়ায় গত বছর মার্চে শান্তিপূর্ণভাবেই সরকার-বিরোধী আন্দোলন শুরু হয়েছিল। এরপর তা ক্রমে গৃহযদ্ধে রূপ নেয় এবং সহিংসতায় এ পর্যন্ত ৬০ হাজার মানুষ নিহত হয়েছে।