২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালিতে ফ্রান্সের হস্তক্ষেপের মধ্যে শহর দখল ইসলামপন্থীদের

মালিতে ইসলামপন্থীদের দমনে ফ্রান্সের হস্তক্ষেপ সত্ত্বেও সরকারী নিয়ন্ত্রণাধীন একটি শহর দখল করেছে বিদ্রোহীরা।

রয়টার্স

.

রয়টার্স

Published : 14 Jan 2013, 04:19 PM

Updated : 23 Aug 2022, 10:02 AM

ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী জ্যঁ-ইভ লো দ্রিয়ঁ বলেছেন, সোমবার রাজধানী বামাকো হতে ৪০০ কিলোমিটার দূরে পাল্টা আক্রমণ চালিয়ে জঙ্গিরা ওই শহর দখল করেছে।

তবে ফ্রান্সের অভিযান “ভালভাবেই এগুচ্ছে” বলে জানিয়েছেন লো দ্রিয়ঁ।

তিনি জানিয়েছেন, দেশটির পূর্বাঞ্চলে ইসলামপন্থীদের হটানো সম্ভব হলেও পশ্চিমাঞ্চলে অস্ত্র-সজ্জিত বিদ্রোহীদের বিরূদ্ধে ‘কঠিন’ পরিস্থিতি মোকাবেলা করছে ফরাসি সেনারা।

মালির উত্তর ও পূর্বাঞ্চলের ঘাঁটিগুলো থেকে ইসলামপন্থী বিদ্রোহীরা যেন রাজধানী বামাকোর দিকে অগ্রসর না হতে পারে এজন্য শুক্রবার দেশটিতে সামরিক হস্তক্ষেপ শুরু করেছে ফ্রান্স।