২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে অ্যাপলের বিক্রি যুক্তরাষ্ট্রকেও ছাড়িয়ে যাবে: কুক

কম্পিউটার জায়ান্ট অ্যাপল আশা করছে তাদের তৈরি সামগ্রী বিক্রিতে যুক্তরাষ্ট্রেরকে ছাড়িয়ে যাবে চীন।

রয়টার্স

.

রয়টার্স

Published : 13 Jan 2013, 07:56 AM

Updated : 23 Aug 2022, 10:02 AM

প্রতিষ্ঠানটির প্রধান নিবাহী টিম কুক চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম সিনহুয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এই আশাবাদ ব্যক্ত করেছেন বলে বিবিসির এক খবরে বলা হয়েছে।

কুক বলেন, “চীন বতর্মানে আমাদের দ্বিতীয় বৃহত্তম বাজার। আমি বিশ্বাস করি এটি এক নম্বরে চলে আসবে।”

চীনের মোবাইল নেটওয়ার্ চায়না ইউনিকমের কর্মকর্তাদের সঙ্গে কুকের আসন্ন চীন সফরকালীন বৈঠকে সামনে রেখে এই মন্তব্য করেন অ্যাপলের ওই শীর্ষ কর্মকর্তা।

চীনে বতর্মানে অ্যাপলের ১১টি বিক্রয়কেন্দ্র রয়েছে।

২০১০ ও ২০১১ সালে চীনে অ্যাপলের বিক্রি দ্বিগুণ বেড়েছে। কিন্তু গত বছর বিক্রির এই ধারায় কিছুটা মন্থর গতি পরিলক্ষিত হয়।

তবে চীনে অ্যাপলের তৈরি সামগ্রীর বিক্রি ঠিক কবে যুক্তরাষ্ট্রের বাজারকে ছাড়িয়ে যাবে সে সম্পরর্কে কোনো মন্তব্য করেননি কুক।