২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফরাসি সহায়তায় জঙ্গি হটালো মালির সেনাবাহিনী

ফরাসি আকাশ হামলার সহায়তায় মালির সেনাবাহিনী দেশের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত কোন্না শহর থেকে মুসলিম জঙ্গিদের হটিয়ে দিয়েছে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 12 Jan 2013, 10:51 AM

Updated : 25 Apr 2022, 06:15 PM

মালির রাজধানী বামাকোর দিকে অগ্রসরমান জঙ্গিদের লক্ষ্য করে শুক্রবার আকাশ হামলা শুরু করে ফরাসি বাহিনী।

এর আগে বৃহস্পতিবার বামাকো থেকে ৬শ’ কিলোমিটার দক্ষিণের কোন্না শহরটি দখল করে নিয়েছিল মালির উত্তরাঞ্চলের দখল নেওয়া আল কায়েদার সঙ্গে সম্পর্কিত মুসলিম জঙ্গিরা।

কোন্নার দখল মুসলিম জঙ্গিদের হাতে চলে যাওয়ার পরপরই মালির জঙ্গিদের ক্রমবর্ধমান শক্তি সম্পর্কে বিশ্বকে সতর্ক করে দিয়েছিল পশ্চিমা সরকারগুলো। এ বিষয়ে পশ্চিমা সরকারগুলো্র মধ্যে এগিয়ে ছিল এই এলাকার সাবেক উপনিবেকারী ফ্রান্স।

মালির দক্ষিণাঞ্চলে জঙ্গিদের এই দখল ফ্রান্স মেনে নেবে না বলে জানিয়েছিলেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলান্দ। এর আগে এপ্রিলে মালির উত্তরাঞ্চলের দখল নেওয়ার মাধ্যমে জঙ্গিরা আফ্রিকার প্রতিবেশী দেশগুলোতে ও ইউরোপে হামলা চালানোর মতো ঘাঁটি পেয়ে গেছে বলে বারবার সতর্ক করেছে ফ্রান্স।

ফ্রান্স দাবি করেছে, মালির জঙ্গিদের রোখার জন্য আফ্রিকান ইউনিয়নের নেতৃত্বাধীন বাহিনীকে নিরাপত্তা পরিষদ ডিসেম্বরে যে অনুমতি দিয়েছে তার আলোকে আন্তর্জাতিক আইন মেনেই মালির সেনাবাহিনীকে সহায়তা করতে পারবে তারা।

জাতিসংঘে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত গেরার্ড আরাউদ নিরাপত্তা পরিষদকে জানিয়েছন, মালির সেনাবাহিনীর যতদিন প্রয়োজন ততদিন ফরাসি বাহিনী তাদের সহায়তা দিয়ে যাবে।  

পুরো মালি দখল করে নেওয়া থেকে জঙ্গিদের রুখতে ফরাসি বাহিনী আকাশ হামলা চালিয়েছে বলে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী লর‌্যা ফ্যাবিয়াস নিশ্চিত করেছেন। তবে মালির ভিতরে ফরাসি সেনারা অবতরণ করেছে কিনা সে বিষয়ে কিছু জানাতে অস্বীকৃতি জানান তিনি।

ফ্রান্সের হস্তক্ষেপ মালির সেনাবাহিনীর শক্তিবৃদ্ধিতে তাৎক্ষণিক অবদান রাখে। ফরাসি হামলার সঙ্গে সঙ্গেই মালির সেনাবাহিনী কান্নোতে ফিরে গিয়ে শহরটি পুনর্দথল করে বলে জানিয়েছে কান্নোর স্থানীয় বাসিন্দারা।

মালির সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল দিয়ারান কোনে বলেছেন, “আমাদের সামরিক সহযোগীদের সহযোগিতায় আমরা কিন্নো পুনর্দথল করেছি। আমরা এখন কান্নোতে আছি।