২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় মেয়াদ শেষে ক্ষমতা থেকে সরে দাঁড়াবেন কারজাই

দ্বিতীয় মেয়াদ শেষে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই।

রয়টার্স

.

রয়টার্স

Published : 12 Jan 2013, 09:05 AM

Updated : 23 Aug 2022, 10:02 AM

অবাধ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত উত্তরাধিকারীর কাছে ক্ষমতা হস্তান্তর করবেন বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন সফররত আফগান প্রেসিডেন্ট কারজাই।

আফগান জনগণের দেখা আমার অর্জনগুলোর মধ্যে শেষটি হবে, একটি যথাযথভাবে পরিকল্পিত, প্রভাবহীন নির্বাচনের আয়োজন করা যার মাধ্যমে আফগান জনগণ তাদের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত করতে পারবে,” বলেন তিনি।

তখন আমি অবশ্যই অবসরপ্রাপ্ত প্রেসিডেন্ট হয়ে যাব, অত্যন্ত সুখী অবসরপ্রাপ্ত প্রেসিডেন্ট,” এক প্রশ্নের উত্তরে বলেন তিনি।

২০০৪ সালে প্রথমবার নির্বাচিত হওয়ার পর ২০০৯ সালে পুনির্নির্বাচিত হন কারজাই। প্রেসিডেন্ট হিসেবে তার দ্বিতীয় মেয়াদ শেষ হবে ২০১৪ সালে।

দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পর তার বিরুদ্ধে প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ ওঠে। ওই সময় বিদ্রোহী তালেবান গেরিলাদের সঙ্গে নেটো বাহিনী সমর্থিত আফগান সরকারী বাহিনীর নিয়মিত লড়াই সংঘটিত হচ্ছিল।     

সংবাদ সম্মেলনে ওবামা–কারজাই উভয়েই অঙ্গীকার করেন, আগামী কয়েকমাসের মধ্যে মার্কিন বাহিনী তালেবানের বিরুদ্ধে লড়াইয়ের দায়িত্ব আফগান বাহিনীর কাছে হস্তান্তর করবে।