২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে ট্রাক দুর্ঘটনায় নিহত ২৫

রয়টার্স

.

রয়টার্স

Published : 10 Jan 2013, 07:09 AM

Updated : 25 Apr 2022, 06:15 PM

ভারতের বিহারের আওরঙ্গবাদ জেলায় একটি দ্রুতগামী ট্রাক উল্টে পার্শ্ববর্তী খাদে পড়ে গিয়ে অন্ততপক্ষে ২৫ জন নিহত হয়েছে।নিহতদের মধ্যে ১১টি শিশুও রয়েছে।

তিতাই বিঘা নামক স্থানে সংঘটিত এই দুর্ঘটনায় ১০জন আহত হয়েছে বলে এনডিটিভির এক খবরে বলা হয়েছে।

বিভাগীয় পুলিশ কর্মকর্তা প্রভিন কুমার পারাই জানিয়েছেন, ট্রাক ড্রাইভার মাতাল ছিল। এবং দুর্ঘটনার পর ড্রাইভার ও তার সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।

ট্রাকটিতে প্রায় ৩৫ জনের মত আরোহী ছিল। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত শ্রমিকেরা আওরঙ্গবাদে ফসল কাটার জন্য এসেছিলেন। কাজ শেষে তারা বাড়ি ফিরে যাচ্ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

প্রাদেশিক সমবায়মন্ত্রী রামধর সিং দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর দুঃখ প্রকাশ করেছেন। তিনি প্রত্যেক নিহতের পরিবারকে প্রাদেশিক সরকারের পক্ষ থেকে ৫০ হাজার রূপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।