২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ডায়েট ড্রিংকস’ বিষণ্নতার ঝুঁকি বাড়ায়?

যুক্তরাষ্ট্রের গবেষকরা বড় ধরনের এক গবেষণায় কৃত্রিম মিষ্টিযুক্ত পানীয় বিশেষত, ‘ডায়েট ড্রিংক্স’ এর সঙ্গে বিষন্নতার যোগসূত্র খুঁজে পেয়েছেন।

রয়টার্স

রয়টার্স

Published : 09 Jan 2013, 05:17 PM

Updated : 25 Apr 2022, 06:14 PM

২ লাখ ৫০ হাজারের বেশি মানুষের ওপর চালানো গবেষণায় দেখা গেছে, যারা কৃত্রিম মিষ্টিযুক্ত পানীয় বেশি পান করেছে তাদের মধ্যে বিষন্নতায় ভোগার হার বেশি।

ফলে এ ধরনের পানীয়ের কারণে প্রাপ্তবয়স্কদের মধ্যে বিষন্নতার ঝুঁকি বেড়ে যেতে পারে বলেই ধারণা করছেন গবেষকরা।

তবে এ পাণীয়ই বিষন্নতার মূল কারণ নাকি এর অন্য আরো কোনো কারণ আছে গবেষকরা তা নিশ্চিত হতে পারেননি।

ডায়েট পানীয় পানে বিষণ্নতার ঝুঁকি বাড়ার কারণ সম্পর্কে কোন তথ্য জানতে পারেনি তারা।ফলে বিষয়টি নিয়ে প্রশ্ন রয়ে গেছে।

গবেষণাটি পরিচালনা করেছেন নর্থ ক্যারোলাইনার ‘ন্যাশনাল ইন্সটিটিউট অব হেলথ’র গবেষক হনগ্লেই চেন। তিনি আমেরিকান অ্যাকাডেমি অব নিউরোলজি’র সদস্য।

৫০ থেকে ৭১ বছর বয়সী ২ লাখ ৬৩ হাজার ৯২৫ জনের ওপর গবেষণা চালানো হয়।

১৯৯৫ থেকে ১৯৯৬ সালে তাদের মধ্যে সোডা, চা এবং ফল, ফ্রুট পাঞ্চ ও কফি পানের মাত্রা পরিমাপ করেন গবেষকরা।

প্রায় ১০ বছর পর তাদের বিষণ্ণতার মাত্রা পরিমাপ করেন তারা। এ সময় গবেষকরা দেখতে পান তাদের মধ্যে ১১ হাজার ৩১১ জন বিষণ্নতায় ভুগছেন।

তবে গবেষকরা বলছেন, কফি পানে বিষন্নতায় ভোগার ঝুঁকি কম। গবেষণায় দেখা গেছে, যারা কফি খাননি তাদের তুলনায় যারা দিনে ৪ কাপ কফি খেয়েছেন তাদের ক্ষেত্রে বিষন্নতার ঝুঁকি ১০ শতাংশ কমে গেছে।

এ বিষয়ক গবেষণা প্রতিবেদন ‘আমেরিকান অ্যাকাডেমি অব নিউরোলজি’র বার্ষিক সভায় প্রকাশ করা হবে বলে জানিয়েছে বিবিসি।