২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে উষ্ণ বছর ২০১২

যুক্তরাষ্ট্রের তাপমাত্রার রেকর্ড অনুযায়ী ২০১২ সাল ছিল সবচেয়ে উষ্ণ বছর। গেল বছরের তাপমাত্রা এর আগের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড থেকে পুরো এক ডিগ্রি বেশি ছিল।

রয়টার্স

.

রয়টার্স

Published : 09 Jan 2013, 09:24 AM

Updated : 25 Apr 2022, 06:14 PM

মঙ্গলবার বিষয়টি জানিয়েছে যুক্তরাষ্ট্রের জলবায়ু সংস্থা ন্যাশনাল ওশেনিক এন্ড অ্যাটমোস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন।

সংস্থাটির বিজ্ঞানীরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের মূল ভূভাগে ২০১২ সালের গড় তাপমাত্রা ছিল ৫৫ দশমিক ৩ ডিগ্রি ফারেনহাইট (১২ দশমিক ৯৪ ডিগ্রি সেলসিয়াস)।

এই তাপমাত্রা বিংশ শতাব্দীর রেকর্ডকৃত গড় তাপমাত্রা থেকে ৩ দশমিক ২ ডিগ্রি বেশি বলে জানিয়েছেন তারা। এর আগে সবচেয়ে গরমের বছর হিসেবে রেকর্ড করা ১৯৯৮ সালের গড় তাপমাত্রা (৫৪ দশমিক ৩ ডিগ্রি ফারেনহাইট) থেকে এটি পুরো এক ডিগ্রি বেশি।

এই হিসাবে যুক্তরাষ্ট্রের মূল ভূভাগের তাপমাত্রাই শুধু স্থান পেয়েছে, আলাস্কা ও হাওয়াইয়ের গড় তাপমাত্রা এই হিসাবে অন্তর্ভূক্ত করা হয়নি।

২০১২ সাল শুষ্কতার রেকর্ডেও ১৫তম স্থান দখল করেছে। জুলাই ছিল বছরটির সবচেয়ে গরম মাস।

গেল বছর যুক্তরাষ্ট্রে বৃষ্টিপাত ও ক্রান্তিয় ঘূর্ণিঝড়ের সংখ্যা স্বাভাবিক বছরের তুলনায় দ্বিগুণ ছিল। শুধু ১৯৯৮ সালেই এর চেয়ে কঠোর আবহাওয়া মোকাবিলা করেছে যুক্তরাষ্ট্রবাসী।