স্মার্টফোন বিক্রিতে স্যামসাংয়ের রেকর্ড মুনাফা
স্মার্টফোন বিক্রি বাড়তে থাকায় গত বছরের শেষ তিন মাসে কোম্পানির রেকর্ড মুনাফা হয়েছে বলেই প্রত্যাশা করছে স্যামসাং ইলেকট্রনিক্স।
তাদের ধারণা অনুযায়ী, মিনিটে প্রায় ৫শ’ টি হ্যান্ডসেট বিক্রিতে ওই সময়ে তাদের ৮৩০ কোটি মার্কিন ডলার মুনাফা হয়েছে।এক বছর আগে একই সময়ের চেয়ে তা ৯০ শতাংশ বেশি।
এ ধারণা ঠিক হলে প্রতি চতুর্থ মাসের হিসাবে এ নিয়ে টানা পাঁচবার রেকর্ড মুনাফা গড়বে স্যামসাং।
আর গ্যালাক্সি স্মার্টফোন বিক্রি দিয়েই গত বছরে সবচেয়ে বড় ফোন নির্মাতা প্রতিষ্ঠান নোকিয়াকে ছাড়িয়ে গেছে কোম্পানিটি।
বিশ্লেষকরা বলছেন, স্মার্টফোনের জনপ্রিয়তার কারণে আগামী মাসগুলোতেও দক্ষিণ কোরিয়ান এ কোম্পানিটির আরো মুনাফা হবে।
