বর্ষবরণে টাইমস স্কয়ারে লাখো মানুষ
নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে আলোকজ্জ্বল বলের পতনের মধ্য দিয়ে খ্রিস্টীয় নতুন বছরকে স্বাগত জানান লাখো মানুষ।
নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে আলোকজ্জ্বল বলের পতনের মধ্য দিয়ে খ্রিস্টীয় নতুন বছরকে স্বাগত জানান লাখো মানুষ।
বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ১১টায় টাইমস স্কোয়ারে ক্রিস্টাল ট্রাইএঙ্গেল বাল্ব দিয়ে তৈরি একটি বলকে ৭৭ ফুট উপর থেকে নামানো হয় ৬০ সেকেন্ডে। সে সময় সমবেতরা সমস্বরে উল্লাসমুখর ধ্বনিতে সময় গণনা করতে থাকেন।
নিউইয়র্ক সিটির মেয়র মাইকেল ব্লুমবার্গ বলের পতন ঘটান।
২০১৩ সালকে বরণের এই অনুষ্ঠানে শতাধিক দেশের পর্যটকরা জড়ো হন টাইমস স্কয়ারে। সেখানে প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিও ছিল বিপুল।
ইংরেজি নতুন বছরকে বরণ করতে ক্যালিফোর্নিয়ার লসএঞ্জেলেস, লাসভেগাস, ফ্লোরিডার অরল্যান্ডো, নিউজার্সির আটলান্টিক সিটিতেও বর্ণাঢ্য অনুষ্ঠান হয়।
বর্ষবরণ উদযাপনে যুক্তরাষ্ট্রজুড়ে নেয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
ফেডারেল কর্মকর্তারা জানান, গুরুত্বপূর্ণ সব স্থাপনায় বিশেষ টহল ছাড়াও নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিশেষ তৎপরতা রয়েছে।
