পররাষ্ট্রমন্ত্রী পদে জন কেরিকে বেছে নিচ্ছেন ওবামা
বারাক ওবামা যুক্তরাষ্ট্রের পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী হিসাবে সাবেক প্রেসিডেন্ট প্রার্থী জন কেরিকে মনোনয়ন দেবেন বলে শনিবার জানিয়েছে মার্কিন গণমাধ্যম।
বারাক ওবামা যুক্তরাষ্ট্রের পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী হিসাবে সাবেক প্রেসিডেন্ট প্রার্থী জন কেরিকে মনোনয়ন দেবেন বলে শনিবার জানিয়েছে মার্কিন গণমাধ্যম।
আগামী সপ্তাহের শুরুতে আনুষ্ঠানিভাবে এ খবর ঘোষণা করা হতে পারে বলে জানায় সিএনএন।
এরপর সিনেটে তার মনোনয়ন অনুমোদন পেলে হিলারি ক্লিনটনের স্থলাভিষিক্ত হবেন কেরি। হিলারি ইতোমধ্যেই ওবামা প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানিয়েছেন।
২০০৪ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী ছিলেন কেরি।বর্তমানে তিনি ম্যাসাচ্যুসেটস অঙ্গরাজ্যের গভর্নর এবং সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন।
মনোনয়ন প্রক্রিয়া চূড়ান্ত করতে এবং শুক্রবার কানেটিকাট অঙ্গরাজ্যের নিউটাউনে স্কুলশিশুদের হত্যার পর জাতীয় শোকের কারণে এখনই এ ব্যাপারে কোন ঘোষণা দেয়া হচ্ছে না বলে জানিয়েছে এবিসি নিউজ।
