ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফিলিস্তিনের ইসলামপন্থী গোষ্ঠী হামাসের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে গাজাবাসী। এ উপলক্ষ্যে হামাস নেতা খালেদ মেশালের বক্তৃতা শুনতে সববেত হচ্ছে হাজার হাজার লোক।
১৯৭৫ সালের পর এই প্রথম গাজা উপত্যকা সফর করছেন মেশাল।
গত মাসে ইসরায়েল ও হামাসের মধ্যে কয়েকদিনের সংঘর্ষ শেষে যুদ্ধবিরতির পর মেশাল এই সফরে এলেন।
সেখানে তিনি হামাসের ভবিষ্যত কর্মপরিকল্পনার নির্দেশনা এবং প্রতিদ্বন্দ্বী ফাতাহ গোষ্ঠীর সঙ্গে পুনর্মিত্রতার বিষয়ে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে।
২০০৭ সালের নির্বাচনে জয়লাভ করে গাজা থেকে ফাতাহকে বিতাড়িত করে হামাস। পশ্চিম তীরের কিছু অংশ শাসন করছে ফাতাহ।
মেশালের বক্তব্য শোনার জন্য হাজার হাজার গাজাবাসী গাজা শহরের পশ্চিমাঞ্চলে আল-কাতিবা কমপ্লেক্সের দিকে এগিয়ে যাচ্ছে।
বিবিসি সংবাদদাতা জানিয়েছেন, বক্তৃতায় মেশাল ইসরায়েলের সঙ্গে হামাসের সঙ্গে কৌশলগত অবস্থান, গোষ্ঠীটির ভবিষ্যত নেতৃত্ব এবং ফাতার সঙ্গে পুনর্মিত্রতার বিষয়ে আলোকপাত করবেন বলে ধারণা করা হচ্ছে।
শুক্রবার মিশর থেকে ফিরে মাটিতে মাথা ঠেকিয়ে গাজার প্রতি আনুগত্য প্রকাশ করেন তিনি। সেদিন গাজা উপত্যকার রাস্তাগুলোতে শোভা পাচ্ছিল ফিলিস্তিন ও গাজার পতাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/১৮০৬ ঘ.
bdnews24