বৈরুত, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার রাজধানী দামেস্কে সিরিয়ান আরব রেড ক্রিসেন্ট (এসএআরকে) সদর দপ্তরের সামনে বৃহস্পতিবার একটি বিস্ফোরণে কমপক্ষে এক জন নিহত হয়েছে।
সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ‘আল কায়েদা সন্ত্রাসীদের’ গাড়ি বোমা হামলায় এসএআরকে ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
দেশটিতে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের জন্য লড়াইরত বিদ্রোহীদের রষ্ট্রীয় গণমাধ্যম প্রায়ই আল কায়েদা সন্ত্রাসী বলে অভিহিত করে থাকে।
এর আগেও বেশ কয়েকবার সিরিয়ান আরব রেড ক্রিসেন্টের ওপর হামলা হয়েছে। এসব হামলার পেছনে সরকার ও বিদ্রোহী উভয়েই রয়েছে বলে অভিযোগ করেছে এসএআরকে সদস্যরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৬১৪ঘ.
bdnews24