২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিপস, এলজিসহ শীর্ষ টিভি নির্মাতাদের জরিমানা

টিভি নির্মাণকারী কোম্পানি ফিলিপস, এলজি, পেনাসনিক, স্যামসাং, তোশিবা ও টেকনিকালারকে রেকর্ড ১৪৭ কোটি ইউরো জরিমানা করেছে ইউরোপিয়ান কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2012, 03:13 PM

Updated : 24 Aug 2022, 12:36 PM

ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টিভি নির্মাণকারী কোম্পানি ফিলিপস, এলজি, পেনাসনিক, স্যামসাং, তোশিবা ও টেকনিকালারকে রেকর্ড ১৪৭ কোটি ইউরো জরিমানা করেছে ইউরোপিয়ান কমিশন। এক দশক ধরে টেলিভিশন ও কম্পিউটার মনিটরের ক্যাথড-রশ্মির টিউব ক্রয়-বিক্রয়ে নির্দিষ্ট দাম নির্ধারণের মতো ক্ষতিকারক কিছু প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা বিরোধী পদক্ষেপের অভিযোগে তাদের ওই জরিমানা করে ইউরোপীয় ইউনিয়নের অবৈধ দাম নিয়ন্ত্রক সংস্থা। সবচেয়ে বেশি জরিমানা হয়েছে নেদারল্যান্ড-ভিত্তিক ফিলিপস কোম্পানির- ৩১ কোটি ৩৪ লাখ ইউরো। এরপরই আছে এলজি ইলেকট্রনিক্স- তাদের জরিমানা হয়েছে ২৯ কোটি ৫৬ লাখ ইউরো। এছাড়া পেনাসনিক, স্যামসাং, তোশিবা ও টেকনিকালারের মোট ৩৭ কোটি ৫ লাখ ইউরো জরিমানা হয়েছে। ইউরোপে ব্যবসার ক্ষেত্রে প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থার বিরুদ্ধে কোনোকিছু করা কঠোরভাবে নিষিদ্ধ। কিন্তু প্রায় ১০ বছর ধরে কোম্পানিগুলো নির্দিষ্ট দাম নির্ধারণ, মার্কেট শেয়ারিং, স্পর্শকাতর বাণিজ্যিক তথ্য-আদান প্রদানসহ প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা বিরোধী বেশকিছু ক্ষতিকারক পদক্ষেপ নিয়ে আসছে বলে জানিয়েছে ইউরোপীয় কমিশন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০২৬ঘ.