এথেন্স, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইউরোপীয় ইউনয়নভূক্ত ২৭টি দেশের মধ্যে গ্রিসের সরকারি খাত সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল।
ডেনমার্ক, ফিনল্যান্ড ও সুইডেনে দুর্নীতি সবচেয়ে কম এবং আফগাস্তিান, উত্তর কোরিয়া ও সোমালিয়া দুর্নীতিতে শীর্ষস্থানীয় বলে জানিয়েছে জার্মান-ভিত্তিক এ সংগঠনটি।
১৭৬টি দেশের দুর্নীতির চিত্র বিশ্লে¬ষণ করে ২০১২ সালের দুর্নীতির এ সূচক তৈরি করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
মোট ১০০ নাম্বারের মধ্যে শূন্য পেলে দেশটি ভয়াবহ দুর্নীতিগ্রস্ত এবং ১০০ পেলে সবচেয়ে স্বচ্ছ বলে ধরা হয়েছে। এ সূচকে দুই তৃতীয়াংশ দেশ ৫০-এর কম নম্বর পেয়েছে।
২০১১ সালের সূচকে গ্রিসের অবস্থান ছিল ৮০তম। এক বছর পর অবস্থার অবনতি হয়ে ৯৪তম অবস্থানে পৌঁছেছে দেশটি।
দারিদ্র ও সংঘাতের ওপর দুর্নীতির মাত্রা নির্ভর করে বলে বিশ্বাস করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৭২৭ঘ.
bdnews24