২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পশ্চিম তীরে আব্বাসকে বীরোচিত সংবর্ধনা

জাতিসংঘে ফিলিস্তিনের ‘অ-সদস্য পর্যবেক্ষক রাষ্ট্রের’ স্বীকৃতি আদায়ের পর রোববার পশ্চিম তীরে ফিরে বীরোচিত সংবর্ধনা পেয়েছেন ফিলিস্তিনের নেতা মাহমুদ আব্বাস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2012, 03:59 PM

Updated : 24 Aug 2022, 12:34 PM

ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতিসংঘে ফিলিস্তিনের ‘অ-সদস্য পর্যবেক্ষক রাষ্ট্রের’ স্বীকৃতি আদায়ের পর রোববার পশ্চিম তীরে ফিরে বীরোচিত সংবর্ধনা পেয়েছেন ফিলিস্তিনের নেতা মাহমুদ আব্বাস। রামাল্ল¬ায় উল্লা¬সিত সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, “এখন আমাদের একটি রাষ্ট্র আছে। একটি ঐতিহাসিক জয় অর্জন করেছে ফিলিস্তিনিরা।” জাতিসংঘের সাধারণ পরিষদে বৃহস্পতিবার পর্যবেক্ষক রাষ্ট্রের স্বীকৃতি পায় ফিলিস্তিন। হাজার হাজার পতাকা নিয়ে উল্ল¬াসরত সমর্থকদের উদ্দেশে আব্বাস বলেন, ফিলিস্তিনের ‘অ-সদস্য পর্যবেক্ষক অঞ্চল’ থেকে ‘অ-সদস্য পর্যবেক্ষক রাষ্ট্রে’ উন্নীত হওয়া প্রমাণ করে আন্তর্জাতিক স¤প্রদায় ফিলিস্তিনিদের পাশে আছে। পশ্চিম তীরের ফিলিস্তিন কর্তৃপক্ষ ও গাজার হামাসের মধ্যে বিভক্তির প্রসঙ্গ টেনে তিনি ফিলিস্তিনিদের পুনর্মিত্রতার আহ্বান জানান। ওদিকে, ফিলিস্তিনিরা জাতিসংঘের এ স্বীকৃতি পাওয়ার পর রোববার ফিলিস্তিন কর্তৃপক্ষের কাছে কর ও রাজস্ব হস্তান্তর বন্ধের ঘোষণা দিয়েছে ইসরায়েল। ইসরায়েলি অর্থমন্ত্রীর এ ঘোষণার মানে, ডিসেম্বরে ৪৬ কোটি সেকেল (ইসরায়েলি মুদ্রা) বা ১২ কোটি মার্কিন ডলার থেকে বঞ্চিত হবে ফিলিস্তিন। পশ্চিম তীর শাসন করে ফিলিস্তিন কর্তৃপক্ষ, আর তাদের পক্ষ হয়ে কর ও রাজস্ব আদায় করে ইসরায়েল। ওই আয়ের ওপর অনেকাংশে নির্ভরশীল ফিলিস্তিন। এর আগে ফিলিস্তিনের জাতিসংঘ ভোট জয়ের পরপরই ইসরায়েল পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে ৩ হাজারের বেশি ইহুদি বসতি নির্মাণের পরিকল্পনা ঘোষণা করে। ইসরায়েলের এ পরিকল্পনায় বিশ্বের দেশগুলো নিন্দা জানিয়েছে। কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ নিন্দাবাদ অগ্রাহ্য করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৪৭ঘ.