২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় ৩ টিভি চ্যানেলের সম্প্রচার নিষিদ্ধ

স¤প্রচারের অনুমোদন না থাকায় ‘রূপসী বাংলা’, ‘সঙ্গীত বাংলা’ ও ‘বলিউড মাস্তি’ নামে তিনটি ভারতীয় টিভি চ্যানেলের স¤প্রচার বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2012, 03:55 PM

Updated : 24 Aug 2022, 12:34 PM

ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স¤প্রচারের অনুমোদন না থাকায় ‘রূপসী বাংলা’, ‘সঙ্গীত বাংলা’ ও ‘বলিউড মাস্তি’ নামে তিনটি ভারতীয় টিভি চ্যানেলের স¤প্রচার বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে। স¤প্রচার বন্ধ না করা হলে পরিচালনাকারী কেবল অপারেটরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। সরকারি এক তথ্যবিবরণীতে রোববার এ কথা বলা হয়েছে। এতে বলা হয়েছে, এসব টিভি চ্যানেল কেবল টেলিভিশন নেটওয়ার্কের মাধ্যমে ডাউনলিংক করে এ দেশে স¤প্রচার করতে সরকারি কোন অনুমোদন দেয়া হয়নি। এরপরও কিছু কেবল অপারেটর তাদের নেটওয়ার্কে এসব চ্যানেল ডাউনলিংক করে স¤প্রচার করছে, যা টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইনের পরিপন্থী। সরকারি অনুমোদনবিহীন এই তিনটি চ্যানেলের স¤প্রচার অবিল¤ে¦ বন্ধ না করা হলে আইন অমান্য করার দায়ে সংশ্লিষ্ট কেবল অপারেটরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/২১৪৮ ঘ.