২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খনি বিতর্ক তদন্তে নেতৃত্ব দিতে সুচির প্রতি আহ্বান

তামা খনি সম্প্রসারণের বিরুদ্ধে আন্দোলন ও তা দমনে পুলিশের শক্তি প্রয়োগের বিষয়ে তদন্তে নেতৃত্ব দিতে বিরোধীদলীয় নেত্রী অং সান সু চির প্রতি আহ্বান জানিয়েছেন মিয়ানমারের প্রেসিডেন্ট থিয়েন সেইন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2012, 07:20 AM

Updated : 24 Aug 2022, 12:35 PM

মনিওয়া, মিয়ানমার, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তামা খনি সম্প্রসারণের বিরুদ্ধে আন্দোলন ও তা দমনে পুলিশের শক্তি প্রয়োগের বিষয়ে তদন্তে নেতৃত্ব দিতে বিরোধীদলীয় নেত্রী অং সান সু চির প্রতি আহ্বান জানিয়েছেন মিয়ানমারের প্রেসিডেন্ট থিয়েন সেইন। শনিবার মিয়ানমারের প্রেসিডেন্ট কার্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ খবর জানা গেছে। প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, খনি স¤প্রসারণ এগিয়ে নেওয়া উচিত হবে কিনা এবং প্রতিবাদ প্রশমিত করতে কি কি পদক্ষেপ নেওয়া যায় তা বিবেচনা করার ক্ষমতা দিয়ে সু চির নেতৃত্বে একটি কমিশন গঠন করেছেন প্রেসিডেন্ট। কশিমনকে ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে বলে বিবৃতিতে জানানো হয়েছে। দেশটির মনিওয়া তামা খনি স¤প্রসারণের লক্ষ্যে আবাসভূমি থেকে বসবাসরতদের উচ্ছেদের সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে লাগাতার আন্দোলনের ঘোষণা দেয় স্থানীয় গ্রামবাসীরা। তারা খনির সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। বৃহস্পতিবার আন্দোলনকারীদের অবস্থানে চড়াও হয় দেশটির দাঙ্গা পুলিশ। এতে আন্দোলনরত বৌদ্ধভিক্ষুসহ অন্তত ৫০ জন আহত হয় বলে জানিয়েছে আন্দোলনকারীরা। আন্দোলনরতদের হঠাতে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে পুলিশ। পুলিশ ‘ফসফরাস বোমা’ও ব্যবহার করেছে বলে অভিযোগ করেছে স্থানীয় গণমাধ্যমগুলোতে। শুক্রবার দেশটির উত্তরপশ্চিমাঞ্চলের সাগাইং প্রদেশের এই খনি এলাকাটি সফর করেন বিরোধী দলীয় নেত্রী সু চি। আন্দোলনরত গ্রামবাসীর সঙ্গে মতবিনিময়ের পর সরকারের প্রতি বিষয়টি তদন্ত করার আহ্বান জানান। এই খনি সম্প্রসারণের প্রতিবাদে শনিবার দেশটির বড় শহরগুলোতে ভিক্ষুরা বিক্ষোভ শুরু করলের এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেন প্রেসিডেন্ট সেইন। প্রস্তাবিত কমিটি খনির মালিকপক্ষ ও আন্দোলনরত স্থানীয় তিনটি গ্রামবাসী, উভয়েরই সর্বোচ্চ স্বার্থ বিবেচনা করে প্রতিবেদন তৈরি করবে বলে জানিয়েছে সরকার। মিয়ানমারের সবচেয়ে বড় এই তামা খনিটির যৌথমালিক দেশটির সেনাবাহিনী ও চীনের অস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠান নরিনকো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এবি/১৩১৫ ঘ.