২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ায় সরকার ‘উৎখাত প্রচেষ্টা’ নস্যাতের দাবি

বিদেশি সমর্থন নিয়ে পুতিনবিরোধীরা সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে এমন প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করেছে রাশিয়ার শীর্ষ গোয়েন্দা সংস্থা এসকে। ষড়যন্ত্রে জড়িত থাকার দায়ে সরকারবিরোধী তিন নেতাকে অভিযুক্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2012, 08:40 AM

Updated : 24 Aug 2022, 12:34 PM

ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বিদেশি সমর্থন নিয়ে পুতিনবিরোধীরা সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে এমন প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করেছে রাশিয়ার শীর্ষ গোয়েন্দা সংস্থা এসকে। ষড়যন্ত্রে জড়িত থাকার দায়ে সরকারবিরোধী তিন নেতাকে অভিযুক্ত করা হয়েছে। অক্টোবরে রাশিয়ার এনটিভি চ্যানেলে সম্প্রচারিত একটি তথ্যচিত্রে প্রথম সরকার উৎখাত ষড়যন্ত্রের অভিযোগ করা হয় বলে বিবিসি জানিয়েছে। ওই তথ্যচিত্রের সূত্র ধরে কট্টর বামপন্থী জোটের নেতা সের্গেই উদালতসভ, লিওনিদ রাজভোজেহায়েভ এবং কন্সটান্টিন লেভেদেভ তখন গ্রেপ্তার করা হয়েছিল। তাদের বিরুদ্ধে ‘ব্যাপক বিশৃঙ্খলা’ সৃষ্টির চেষ্টার অভিযোগ আনা হয়। পুতিন সরকারের ঘনিষ্ঠ ওই টিভি চ্যানেলটি সম্প্রচারিত তথ্যচিত্রে উদালতসভকে রাশিয়ার সরকার উৎখাতের বিষয়ে প্রতিবেশি দেশ জর্জিয়ার কর্মকর্তাদের সঙ্গে বৈঠকরত অবস্থায় দেখা যায়। বিরোধীদের ভাবমূর্তি ক্ষুণœ করতেই এমন অভিযোগ আনা হয়েছে জানিয়ে আনীত অভিযোগ প্রত্যাখ্যান করেছেন জামিনে মুক্তি পাওয়া উদালতসভ। বিরোধী দলগুলোর সমর্থকেরা ওই তথ্যচিত্রটিকে নেতিবাচক প্রচারণা বলে দাবি করে বাতিল করে দেয়। কিন্তু ওই তথ্যচিত্রকে কেন্দ্র করেই তদন্তে নামে গোয়েন্দা সংস্থা এসকে। এবার এসকে অভিযোগ করেছে, ওই গোপন অভ্যুত্থান প্রচেষ্টার প্রস্তুতি হিসেবে বিরোধী দলগুলোর সমর্থকেরা বিদেশে প্রশিক্ষণ গ্রহণ করছে। এসকের মুখপাত্র ভ­াদিমির মার্কিন বলেন, “তদন্ত অনেকদূর এগিয়েছে।” তিনি জানান, অভিযুক্ত ওই তিন বিরোধী নেতা ‘বিদেশি নাগরিকদের’ সঙ্গে মিলে প্রেসিডেন্ট ভ­াদিমির পুতিনের সরকারকে ক্ষমতা থেকে উৎখাতের জন্য ষড়যন্ত্র করছে এ বিষয়ে নতুন প্রমাণ পেয়েছেন তারা। ইউক্রেন ও জর্জিয়ার অভ্যুত্থানে উৎসাহিত হয়ে এ ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়েছিলেন বলে জানান তিনি। সরকার উৎখাতের এই ষড়যন্ত্রের অংশ হিসেবে ব্যাপক দাঙ্গা লাগানোর জন্য বিরোধী দলগুলোর সমর্থকেরা বিদেশে প্রশিক্ষণ গ্রহণ করছিলেন বলে অভিযোগ করেন তিনি। অভিযোগ প্রমাণিত হলে উদালতসভ ও তার সঙ্গীদের চার থেকে ১০ বছরের সাজা হতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪৩৫ ঘ.