২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়েমেনে সৌদি কূটনীতিক নিহত

ইয়েমেনের রাজধানী সানায় বুধবার বন্দুকধারীদের গুলিতে সৌদি আরবের এক কূটনীতিক নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2012, 02:02 PM

Updated : 24 Aug 2022, 12:33 PM

সানা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইয়েমেনের রাজধানী সানায় বুধবার বন্দুকধারীদের গুলিতে সৌদি আরবের এক কূটনীতিক নিহত হয়েছেন। সৌদি মালিকানাধীন আল আরাবিয়া টিভি কয়েকটি কূটনীতিক সূত্রের উদ্ধৃতি দিয়ে একথা জানিয়েছে। তবে এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানায়নি আল আরাবিয়া। বিবিসি অসমর্থিত কয়েকটি সূত্রে ইয়েমেনের নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, হামলার শিকার হওয়া ব্যক্তি ইয়েমেনে সৌদি আরবের দূতাবাসের একজন দূত। সানার দক্ষিণাঞ্চলীয় হাদা এলাকার কূটনীতিক পাড়ায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের পোশাক পরা বন্দুকধারীরা তার গাড়ি লক্ষ্য করে গুলি করে। গাড়ি উল্টে গিয়ে দেহরক্ষীসহ নিহত হন ওই কূটনীতিক। হামলার দায় কেউ স্বীকার করেনি। উল্লেখ্য, ইয়েমেনে আল-কায়েদা সংশ্লিষ্ট জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করে আসছে সৌদি আরব। ওদিকে, ইয়েমেনের আইনশৃঙ্খলাহীনতার সুযোগে আল কায়েদার সমর্থকরাও সেখানে ঘাঁটি গাড়ার চেষ্টা চালাচ্ছে। বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৭৪৪ঘ.