২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মানিতে প্রতিবন্ধীদের কারখানায় আগুন, নিহত ১৪

জার্মানির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে প্রতিবন্ধীদের কাঠ ও ধাতব শিল্পের এক কারখানায় আগুন লেগে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2012, 04:31 PM

Updated : 24 Aug 2022, 12:32 PM

ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জার্মানির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে প্রতিবন্ধীদের কাঠ ও ধাতব শিল্পের এক কারখানায় আগুন লেগে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে। দমকলবাহিনী এখনো আগুন নেভানোর পাশাপাশি উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। কারখানাটিতে প্রায় ১২০ জন প্রতিবন্ধী কাজ করে বলে জানিয়েছে জার্মান গণমাধ্যম। দুর্ঘটনায় প্রায় ৭ জন আহত হয়েছে বলে শোনা গেছে। কী কারণে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি। স্থানীয় সময় দুপুর ২টায় এ আগুন লাগে। সেসময় ভবনে প্রায় ৫০ জন ছিল বলে ধারনা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২১৮ঘ.