২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে শিয়া সমাবেশে বোমায় নিহত ৫

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় দেরা ইসমাইল খান শহরে রোববার একটি শিয়া মিছিল-সমাবেশের কাছে বোমা হামলায় অন্তত ৫ জন নিহত এবং ৭০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2012, 10:51 AM

Updated : 24 Aug 2022, 12:32 PM

দেরা ইসমাইল খান, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় দেরা ইসমাইল খান শহরে রোববার একটি শিয়া মিছিল-সমাবেশের কাছে বোমা হামলায় অন্তত ৫ জন নিহত এবং ৭০ জন আহত হয়েছে। দেরা ইসমাইল খান শহরে এটি দ্বিতীয় বোমা হামলার ঘটনা। তালেবানরা হামলার দায় স্বীকার করেছে। এর আগে শনিবার শহরটিতে আরেকটি মিছিলের কাছে রাস্তার ধারে পেতে রাখা বোমা বিস্ফোরণে ৭ শিশুসহ ৮ জন নিহত হয়। এ শহরটি সুন্নি জঙ্গি দলের ঘাঁটি হওয়ায় এখানকার শিয়ারা প্রায়ই এ ধরনের হামলার শিকার হয়। রোববার রস্তার ধারে বাজারে একটি দোকানের কাছে শিয়া পূর্ণার্থীদের মিছিলের সময় বোমা হামলা হয়। এতে ৫ নিরাপত্তা কর্মকর্তা আহত হয় বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা মালিক মুশতাক। তিনি বলেন, দেরা ইসমাইল খান হাসপাতালের এক চিকিৎসক বলেন, বোমায় ৫ জন নিহত এবং ৭০ জন আহত হয়েছে। এম্বুলেন্স এবং হাসপাতালের বেড এর অভাব রয়েছে এবং লোকজন আহত অনেককেই রিকশায় করে হাসপাতালে নিয়ে গেছে বলে জানান তিনি। কট্টর সুন্নি মুসলিম গ্রুপ মুহররমের সময়টিতে হামলার হুমকি দিয়েছিল আগেই। নিরাপত্তা কর্মকর্তারা বলেছেন, লস্কর-ই-জ্ঙ্গভির মতো (এলইজে) মতো সংগঠনগুলো শিয়াদের ওপর হামলা জোরদার করেছে। শিয়া মুসলিমদের আশুরা উদযাপনের এ সময়ে পাকিস্তানে আরো রক্তক্ষয়ের আশঙ্কা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৬২০ঘ.